এক্সপ্লোর

Akhil Giri:নিচুতলার প্রশাসনিক কাজকর্মে ঢিলেমি রয়েছে, অখিল গিরির প্রকাশ্য মন্তব্যে তুমুল শোরগোল

Minister Makes Controversial Comment:নিচুতলার প্রশাসনিক কাজকর্মে ঢিলেমি রয়েছে। সরকারি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে তুমুল শোরগোল। পরিকাঠামোর হাল কী, তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নিচুতলার প্রশাসনিক কাজকর্মে (Laziness In Administration) ঢিলেমি রয়েছে। সরকারি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী (State Minister) অখিল গিরির  (Akhil Giri) মন্তব্য ঘিরে তুমুল শোরগোল। পরিকাঠামোর হাল কী, তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট। কটাক্ষ করেছেন বিরোধীরা (Opposition)। 

কী অভিযোগ?
তৃণমূল বিধায়ক ও কারামন্ত্রীর অভিযোগ, মৎস্য মন্ত্রী থাকাকালীন কাঁথির কালীনগরে মাছ প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য জমি চেয়ে আবেদন করেছিলেন। একাধিকবার দরবার করেও নানা জটিলতায় সেই জমি এখনও হাতে পায়নি মৎস্য দফতর, যার জেরে পরিকল্পনাতেই আটকে গিয়েছে মাছ প্রক্রিয়াকরণ ইউনিট। এবার সরকারি অনুষ্ঠানের মঞ্চেই সেই কথা বললেন কারামন্ত্রী। তাঁর কথায়, 'আমরা পেলামই না জায়গাটা। ফিশারি ডিপার্টমেন্ট পেলই না জায়গাটা।' শনিবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। কিন্তু নিচুতলার কর্মীরা ঢিলেমি করেন। সেটি কাটিয়ে দিলে ভালো হবে।'বর্তমানে রাজ্যের মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলেন, 'নেতিবাচক ভাবনা করে আমাদের কী লাভ? আমাদের ইতিবাচক ভাবে এগোতে হবে। উন্নতি করতে হবে। অখিল এই কথা বলেছে কিনা, কেন বলেছে সেটা ওর সঙ্গে কথা বলব।' রাজ্যের মন্ত্রীর মুখে প্রশাসনিক কাজের সমালোচনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

সরগরম রাজ্য রাজনীতি...
রাজ্যের প্রশাসনিক কাজকর্ম নিয়ে এতদিন বিরোধীরা অভিযোগ তুলতেন। পঞ্চায়েত ভোটের আগে এবার রাজ্যের মন্ত্রী এনিয়ে মুখ খোলায় সরগরম রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, গত নভেম্বরেও রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমস্যায় জড়িয়েছিলেন মন্ত্রী। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি করে বিজেপি। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল হয়। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো চলে। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ হয়। চুঁচুড়াতেও মন্ত্রীর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ করে বিজেপি। অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর করা হয়। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। 

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনুর আরও সম্পত্তির হদিশ, মিলল বাড়ির খোঁজ

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget