এক্সপ্লোর

PM Modi : 'মোদি ভয় পাওয়ার লোক নন', ছত্তীসগঢ়ের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

Chhattisgarh Raipur Rally : রাইপুরে বিজয় সংকল্প মহামিছিলে যোগ দেন প্রধানমন্ত্রী

রাইপুর : ছত্তীসগঢ়ের রাইপুরের সভা থেকে কংগ্রেসকে কার্যত তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের উন্নয়নের ইস্যুতে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন কংগ্রেসকে। মোদির অভিযোগ, ছত্তীসগঢ়ের উন্নয়নের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে একটা বড় পাঞ্জা (হাত)। এটা কংগ্রেসের পাঞ্জা। যেটা আপনার কাছ থেকে আপনার অধিকার কেড়ে নিচ্ছে। এই 'পাঞ্জা' ঠিক করে নিয়েছে তারা লুঠ করে ছত্তীসগঢ়কে ধ্বংস করে দেবে।

আজ রাইপুরে বিজয় সংকল্প মহামিছিলে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই মঞ্চ থেকে ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "ছত্তীসগঢ়ে কংগ্রেস যে ৩৬টি আশ্বাস দিয়েছিল, তার মধ্যে একটি হল রাজ্যে মদ নিষিদ্ধ করা হবে। পাঁচ বছর পেরিয়ে গেল। কিন্তু, সত্যিটা হচ্ছে, কংগ্রেস ছত্তীসগঢ়ে হাজার কোটি টাকার মদ দুর্নীতিতে জড়িত। এর সম্পূর্ণ খবর খবরের কাগজে রয়েছে।"

প্রধানমন্ত্রী বলেন, "ছত্তীসগঢ় এমন একটা রাজ্য যার গঠনে বিজেপি বড় ভূমিকা নিয়েছে। শুধুমাত্র বিজেপিই ছত্তীসগঢ়ের মানুষকে বুঝতে পারে। তাদের প্রয়োজন অনুধাবন করতে পারে। আজ ৭ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করা হল। " বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তাঁর সংযোজন, "এই মানুষগুলো এবার আমার পেছনে লাগবেন। আমার কবর খোঁড়ার হুমকি দেবেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। কিন্তু, ওঁরা জানেন না, মোদি ভয় পাওয়ার লোক নন।"

তিনি প্রধানমন্ত্রিত্বে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার কী কী উন্নয়ন করেছে, তার খতিয়ান তুলে ধরেন মোদি। তিনি বলেন, "গত নয় বছরে, কেন্দ্রের বিজেপি সরকার ছত্তীসগঢ়ের কৃষকদের ১ লক্ষ কোটি টাকার বেশি অনুদান দিয়েছে। এবছরও চাষিদের ২২ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। বিজেপিই একমাত্র কৃষকদের কঠোর পরিশ্রম বুঝতে পারে এবং তাদের জন্য কাজ করছে। অন্যদিকে, কংগ্রেস কৃষকদের সঙ্গে শুধুমাত্র প্রতারণা করছে, তাদের মিথ্যা কথা বলছে।" 

একাধিক প্রকল্পের উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী বলেন, "এগুলি আদিবাসী অধ্যুষিত এলাকায় সুযোগ সুবিধা এনে দেবে এবং উন্নয়ন হবে। এই প্রকল্পগুলি রাজ্যের মানুষের জন্য বহু সুযোগ সুবিধা নিয়ে আসবে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে।"

আরও পড়ুন ; খারিজই রইল সাংসদ পদ, গুজরাত হাইকোর্টে বড় ধাক্কা রাহুলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget