এক্সপ্লোর

Rahul Gandhi Defamation Case : খারিজই রইল সাংসদ পদ, গুজরাত হাইকোর্টে বড় ধাক্কা রাহুলের

Gujrat High Court : মোদি পদবী নিয়ে মন্তব্য মামলায় দোষী সাব্যস্ত করার পাশাপাশি সুরাত জেলা আদালত দু'বছরের সাজা শুনিয়েছিল রাহুলকে। যার জেরেই জনপ্রতিনিধত্ব আইনে তাঁর সাংসদ পদ বাতিল হয়ে যায়।

আমদাবাদ : গুজরাত হাইকোর্টে (Gujrat High Court) বড় ধাক্কা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কংগ্রেস নেতার আবেদন খারিজ করে দিল আদালত। যার জেরে রাহুলের সাংসদ পদ খারিজই রইল। মোদি পদবী নিয়ে মন্তব্য নিয়ে চার বছর আগের করা মামলায় গত মার্চ মাসে সুরত জেলা আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। দোষী সাব্যস্ত করার পাশাপাশি আদালত দু'বছরের সাজা শুনিয়েছিল রাহুলকে। যার জেরেই জনপ্রতিনিধত্ব আইনে তাঁর সাংসদ পদ বাতিল হয়ে যায়।

যে রায়ের বিরুদ্ধেই মামলা করে প্রথমে সুরত সেশন কোর্টে আবেদন করলেও তা খারিজ হয়েছিল। যারপরই গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওয়েনাডের বরখাস্ত কংগ্রেস সাংসদ। গত ২ মে যে মামলা সংক্রান্ত শুনানিপর্ব শেষ হলেও রায়দান স্থগিত ছিল। শুক্রবার গুজরাত হাইকোর্টের তরফে রাহুলের সেই আবেদন খারিজ করে সুরত জেলা আদালতের রায়ই বহাল রাখা হয়েছে। এর পর সাংসদ পর ফিরে পাওয়ার ক্ষেত্রে কংগ্রেস নেতার শুধুমাত্র সুপ্রিম কোর্টে (Supreme Court of India) যাওয়ার রাস্তাই খোলা রয়েছে।

কী ঘটেছিল ?

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সেই সময় কর্নাটকের কোলারে প্রচারে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ করেন তিনি। নীরব মোদি থেকে ললিত মোদি, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়েও মন্তব্য করেন। সেখানে কটাক্ষের সুরে রাহুলকে বলতে শোনা যায়, "কাকতালীয়ভাবে সব চোরেদের পদবী মোদি হয় কী করে?"

রাহুলের এই মন্তব্যেই বিতর্ক তৈরি হয়। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল আসলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বলে দাবি করে বিজেপি। তাতে রাহুলের বিরুদ্ধে (অপরাধমূলক) মানহানির মামলা করেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। পূর্ণেন্দুর অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। যে মামলাতেই রাহুলকে দোষী সাব্যস্ত করে দু'বছরের সাজা শোনায়। আদালত তাদের পর্যবেক্ষণে জানিয়েছিলন, জনপ্রতিনিধি হিসেবে নিজের মন্তব্য নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল রাহুল গান্ধীর।

দু'বছরের সাজার ভিত্তিতে জামিন মিললেও জনপ্রতিনিধিত্ব আইনের জেরে সাংসদ পদ খোয়াতে হয়েছে রাহুলকে। দিল্লির বাংলোও ছাড়তে হয়েছে। এবার সেই মামলাতেই গুজরাত হাইকোর্টেও ফের একবার ধাক্কা খেতে হল রাহুলকে।

আরও পড়ুন- ৫০ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ৪ রাজ্যে মোদি !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget