এক্সপ্লোর

ঘোড়া কেনাবেচার রেট বেড়েছে, রাজস্থানে এ কী ‘তামাশা’ চলছে! বন্ধ করুন প্রধানমন্ত্রী, সরব গহলৌত

সচিন পায়লট ও তাঁর অনুগামী ১৮ কংগ্রেস বিধায়ক দলীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় রাজ্য-রাজনীতিতে অস্থিরতা, সঙ্কটের সূচনা হয়। পায়লট উপ মুখ্যমন্ত্রী ও রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারিত হন।

জয়শলমীর: রাজস্থানের চলতি রাজনৈতিক অস্থির পরিস্থতির মধ্যেই কেন্দ্রের বিজেপি জোট সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের। ১৪ আগস্ট বিধানসভা অধিবেশনের আগে ‘ঘোড়া কেনাবেচা’ বা হর্স ট্রেডিংয়ের আশঙ্কায় জয়পুর থেকে অনুগামী কংগ্রেস বিধায়কদের তিনি সরিয়ে দিয়েছেন জয়শলমীরে। সেখানেই তিনি তাঁদের সঙ্গে পড়ে রয়েছেন। আজ সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করে বলেছেন, রাজস্থানে এসব কী তামাশা চলছে, বন্ধ করতে ওনার উদ্যোগ নেওয়া উচিত। ঘোড়া কেনাবেচায় বিধায়কদের রেট বেড়ে গিয়েছে। এটা কোন ধরনের তামাশা! প্রধানমন্ত্রী এটা বন্ধ করুন। মোদিজি দেশের প্রধানমন্ত্রী। দেশবাসী তাঁকে দেশ চালানোর সুযোগ দিয়েছে। উনি মানুষকে হাততালি দেওয়া থেকে থালা বাজানো-সব করেছেন। লোকে ওনাকে বিশ্বাস করছে। এটা বড় ব্যাপার। রাজস্থানে নাটকের শেষ করুন উনি। ওরা বিধানসভা অধিবেশনের আগে বিধায়ক কেনাবেচার রেট বাড়িয়ে দিয়েছে। এই নাটকবাজি কীসের? সচিন পায়লট ও তাঁর অনুগামী ১৮ কংগ্রেস বিধায়ক দলীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় রাজ্য-রাজনীতিতে অস্থিরতা, সঙ্কটের সূচনা হয়। পায়লট উপ মুখ্যমন্ত্রী ও রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারিত হন। সরকার ফেলার ষড়যন্ত্রে সামিল থাকার অভিযোগের তদন্তে যোগ দিতে গত মাসে পায়লটকে নোটিস পাঠানো হয়। তখন থেকেই তিনি বিদ্রোহী হয়ে ওঠেন। গত ১৩ জুলাই থেকে গহলৌত শিবিরের কংগ্রেস ও অন্য সমর্থনকারী বিধায়করা জয়পুরের এক হোটেলে ছিলেন। এক পক্ষকাল বাদে শুক্রবার তাঁদের জয়শলমীরে সরানো হয়। ১৪ আগস্ট বিধানসভা অধিবেশন বসলে আস্থভোটে শক্তিপরীক্ষা দিতে চান বলে ইঙ্গিত দিয়েছেন গহলৌত। তারপরই ঘোড়া কেনাবেচার আশঙ্কার পরিপ্রেক্ষিতে প্রায় ১০০ অনুগামীকে জয়শলমীরের রিসর্টে সরানোর সিদ্ধান্ত নেন গহলৌত। গহলৌতের দাবি, পায়লটের বিদ্রোহের পিছনে বিজেপি আছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতেরও ইস্তফা চান তিনি। জয়পুরের এক আদালত সঞ্জীবনী ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি দুর্নীতিতে তাঁর ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বলে সওয়াল করে গহলৌত বলেন, নৈতিক কারণেই এরপর ওনার পদত্যাগ করা উচিত। গহলৌত আরও বলেন, অডিওটেপেই শোনা গিয়েছে যে, উনি বিধায়ক কেনাবেচায় জড়িত। মন্ত্রী পদে থাকার কোনও অধিকার নেই ওনার। এদিকে বিজেপি গহলৌতের অনুগামীদের জয়শলমীরের রিসর্টে সরানোকে কটাক্ষ করেছে। রাজস্থান বিজেপির প্রধান সতীশ পুনিয়া বলেছেন, জয়শলমীরের ওপারেই পাকিস্তান। এপারে গুজরাত (বিজেপি শাসিত)। তাহলে কোথায় যেতে চান? মুখ্যমন্ত্রীর বিধায়কদের স্বাধীনতা দেওয়া উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget