এক্সপ্লোর

Trump Modi Call : পাকিস্তান ব্যর্থ, ইরানের সঙ্গে শান্তি আলোচনায় এবার মোদির দ্বারস্থ ট্রাম্প ? ৪০ মিনিট ফোনে কথা

PM Modi Donald Trump :ইরানের সঙ্গে যুদ্ধবিরতির (Iran War) পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ৪০ মিনিট ধরে হল আলোচনা।

PM Modi Donald Trump : পাকিস্তানের মধ্যস্থতায় কাজ হয়নি। ২১ ঘণ্টার আমেরিকা-ইরান শান্তি আলোচনার (US Iran Peace Talks) পরও মেলেনি সমাধানসূত্র। এবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির (Iran War) পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ৪০ মিনিট ধরে হল আলোচনা। তবে কি দুই দেশের শান্তি আলোচনায় এবার ভারতকে চাইছে আমেরিকা। 

কেন এই কল এত গুরুত্বপূর্ণ
কোনওভাবেই শান্তি চুক্তিতে সহমত হচ্ছে না আমেরিকা-ইরান। হরমুজ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌসেনা পাঠাতেই আরও উত্তপ্ত হয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। সেই সময়ে ট্রাম্পের এই ফোন বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তত তেমনই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। এই সময়, দুই দেশই মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর ওপর নজর রাখছে।

মার্কিন রাষ্ট্রদূত কী বলছেন এই বিষয়ে 
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্টের এই ফোনালাপকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওযাশিংটন। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। তিনি বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। আগামী দিনে এই অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতসহ বেশ কিছু বড় মাপের চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশা রয়েছে।”

মোদিকে কী বলেছেন ট্রাম্প
মার্কিন রাষ্ট্রদূত গর জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই রিপোর্ট বলছে, ট্রাম্প মোদিকে বলেছেন,"আপনার জানা উচিত, আমরা সবাই আপনাকে ভালোবাসি।" এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদি ও ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে ফোনে কথা বলেছিলেন। এরপর গত ২৪ মার্চ ফের দুই রাষ্ট্রনেতার কথা হয়। সেই সময় তাঁরা ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে আজ প্রায় ৪০ মিনিট ধরে কথা হয় মোদি-ট্রাম্পের।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফোনালাপের কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, পশ্চিম এশিয়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে তাদের। পাকিস্তানে মধ্যস্থ্যতার পর ইরান-আমেরিকা শান্তি আলোচনায় কোনও সমাধান বেরিয়ে আসেনি। এরপরই ট্রাম্পের ফোন বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক গুরুত্ব বাড়াচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget