এক্সপ্লোর

US Iran War : ট্রাম্পের সেনা কোথায় ? হরমুজ দিয়ে চলে এল চিনের জাহাজ, 'হেসেই চলেছে' ইরান !

Strait Of Hormuz : মার্কিন প্রেসিডেন্টের হরমুজ বন্ধ করার পর এই প্রথম কোনও তেলের ট্যাঙ্কারবাহী জাহাজ হরমুজ পেরোল। যা নিয়ে বিদ্রূপ করতে ছাড়েনি ইরান।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চিনের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করল, ইরান বিদ্রূপ করেছে।
  • মার্কিন নিষেধাজ্ঞার পরও জাহাজটি হরমুজ প্রণালী পার হয়েছে।
  • ইরানের দূতাবাস মার্কিন নৌবাহিনীর ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে।
  • আমেরিকা হরমুজে জাহাজ আটকাতে আগেই অনুমতি চেয়েছিল।

Strait Of Hormuz : মুখেই হুমকি, ধমকি ! ট্রাম্পের নৌবাহিনীর কড়া পাহাড়ার মধ্যেই হরমুজ প্রণালী থেকে বেরিয়ে গেল চিনের জাহাজ। মার্কিন প্রেসিডেন্টের হরমুজ বন্ধ করার পর এই প্রথম কোনও তেলের ট্যাঙ্কারবাহী জাহাজ হরমুজ পেরোল। যা নিয়ে বিদ্রূপ করতে ছাড়েনি ইরান।  

ট্রাম্পকে বিদ্রুপ বার্তায় কী বলেছে তেহরান
সবথেকে বড় বিষয়, এই চিনের জাহাজটির ওপর নিষেধাজ্ঞা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। তা সত্ত্বেও সব হুমকি উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ট্যাঙ্কারবাহী জাহাজ। এই  দৃশ্যই ইরানকে আমেরিকার ওপর কটাক্ষের রসদ জুগিয়েছে। তারা জোর দিয়ে বলেছে, এই অবরোধ কেবল সেই দেশগুলির ক্ষেত্রেই প্রযোজ্য, যাদেরকে ‘ট্রাম্প ভয় পান না’। ঘুরপথে ট্রাম্প চিনকে যে ভয় পান, তা কটাক্ষের মাধ্যমে বুঝিয়েছে ইরান।

আসলে কী হয়েছে হরমুজে
সামুদ্রিক জাহাজ যাতায়াতের তথ্য বলছে, 'রিচ স্টারি' নামের মাঝারি রেঞ্জের এক ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে সম্প্রতি সফলভাবে অতিক্রম করেছে। বর্তমানে ওমান উপসাগরে রয়েছে এই জাহাজ। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, ট্রাম্প হরমুজে নৌবাহিনী নামনোর পরই মালাউইয়ের পতাকা নিয়ে চলাচলকারী এই জাহাজটি সোমবার পথ পরিবর্তন করে পিছু হটে। প্রণালীতে অবরোধ কার্যকর করার পরই এই ঘটনা ঘটে। তবে, জাহাজে চিনা নাবিকদের টিম রয়েছে, এমন খবর সামনে আসার পরই এটি ফের হরমুজ প্রণালী অতিক্রম করে চলে আসে।

নিষেধাজ্ঞা ছিল আগে থেকেই

আমেরিকার হুমকির মধ্যেই হরমুজ পেরিয়েছে এই চিনা ট্যাঙ্কার। এই জাহাজে রয়েছে বিপুল পরিমাণে মেথানল ভর্তি ট্যাঙ্কার। ইরানের সঙ্গে যোগাযোগের অভিযোগে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছিল এই জাহাজের ওপর। ২০২৩ থেকে সাংহাইয়ের সংস্থার উপরে আমেরিকার নিষেধাজ্ঞা ছিল। এবার সেই জাহাজ আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেই হরমুজ দিয়ে বেরিয়ে এল । 

কটাক্ষ করতে ছাড়ছে না ইরান
স্বাভাবিকভাবেই চিনের জাহাজ হরমুজ পেরোতেই ট্রাম্পকে বিদ্রূপ করতে ছাড়ছে না ইরান। ঘানায় অবস্থিত ইরানের দূতাবাস টুইট করে বলেছে, "মার্কিন নৌবাহিনী তাদের সেই বহু 'বিশাল ও সুন্দর জাহাজ' নিয়ে বারবার সতর্কবার্তা দিচ্ছিল। যদিও শোনা যাচ্ছে, ট্যাঙ্কারের ক্যাপ্টেন বিজ্ঞাপনের ঝামেলা এড়াতে 'প্রিমিয়াম' সংস্করণে (আপগ্রেড) করে চলে গিয়েছেন।" 

আগে কী ঘোষণা করেছিল আমেরিকা
কদিন আগেই হরমুজে মার্কিন নৌবাহিনী নামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজে জাহাজ আটকাতে তাদের অনুমতি নেওয়ার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের তরফে বলা হয়, কেবল ইরানের বন্দরে ঢুকছে বা বেরোচ্ছে এমন জাহাজগুলিকে আটকাবে আমেরিকা। তবে অন্যান্য় দেশের জাহাজ আটকানো হবে না।  

 

Frequently Asked Questions

হরমুজ প্রণালী থেকে চিনের জাহাজ বেরিয়ে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনী কী প্রতিক্রিয়া দেখিয়েছে?

মার্কিন নৌবাহিনী হরমুজে টহল দিচ্ছিল। তবে, চিনের জাহাজটি প্রণালী অতিক্রম করার পর ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদ্রুপ করেছে।

চিনের জাহাজটি কি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল?

হ্যাঁ, চিনের জাহাজ 'রিচ স্টারি' মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। তা সত্ত্বেও এটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধ নিয়ে কী বলেছে?

ইরান বলেছে যে এই অবরোধ কেবল সেই দেশগুলির ক্ষেত্রেই প্রযোজ্য, যাদেরকে 'ট্রাম্প ভয় পান না'। তারা ঘুরপথে বোঝাতে চেয়েছে যে ট্রাম্প চীনকে ভয় পান।

আমেরিকা হরমুজে জাহাজ আটকাতে কী ঘোষণা করেছিল?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে কেবল ইরানের বন্দরে ঢুকছে বা বেরোচ্ছে এমন জাহাজগুলিকে আটকাবে আমেরিকা। অন্যান্য় দেশের জাহাজ আটকানো হবে না।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget