এক্সপ্লোর

PM Narendra Modi: বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম ভারতেই, মোদির হাতেই আজ উদ্বোধন

World's Longest Railway Platform: হুবলি রেল স্টেশন হল কর্ণাটকের অন্যতম ব্যস্ত স্টেশন। মূলত, এই স্টেশনটি হুবলিকে বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই এবং গোয়ার সঙ্গে যুক্ত করে।

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  (Narendra Modi) আজ অর্থাৎ ১২ মার্চ কর্নাটক (Karnataka) সফরে গিয়েছেন। এই সফরে তিনি প্রায় ১৬,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস করবেন। এর পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আজ বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মেরও উদ্বোধন করলেন মোদি। মূলত, কর্নাটকের হুবলি-ধারওয়াড়ে পৌঁছে সেখানকার শ্রী সিদ্ধরুধা স্বামীজি হুবলি স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের শুভসূচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদির হাত ধরে।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১,৫০৭ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এমতাবস্থায়, এটাই হবে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম। যা শ্রী সিদ্ধরুধা স্বামীজি হুবলি স্টেশনে নির্মিত হয়েছে। এই প্ল্যাটফর্মের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে।

হুবলি রেল স্টেশন হল কর্ণাটকের অন্যতম ব্যস্ত স্টেশন। মূলত, এই স্টেশনটি হুবলিকে বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই এবং গোয়ার সঙ্গে যুক্ত করে। এদিকে, PMO অনুসারে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি রবিবার মান্ডিয়াতে সড়ক প্রকল্পগুলির উদ্বোধন ও শিল্যান্যাস করে বিকেল ৩.১৫ মিনিট নাগাদ হুবলি-ধারওয়াড়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন।

এদিকে চলতি বছরে এটি হল প্রধানমন্ত্রী মোদির ষষ্ঠ কর্ণাটক সফর। পাশাপাশি, আগামী এপ্রিল-মে মাসে ওই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী মোদি আজ বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করেন।

প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই এক্সপ্রেসওয়েটি ৮,৪৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। শুধু তাই নয়, এর দৈর্ঘ্য হল ১১৮ কিলোমিটার। এর ফলে বেঙ্গালুরু-মহীশূরের মধ্যে ভ্রমণের সময় তিন ঘণ্টা থেকে কমে হবে মাত্র ৭৫ মিনিটে।

এর আগে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের রেকর্ড ছিল পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশনের মাথায়। কিন্তু সেই শিরোপা ছিনিয়ে নেয় গোরক্ষপুর জংশন। খড়গপুরের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১০৭২.৫ মিটার। কিন্তু ২০১৩ সালে সাজানোর পর ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে ছাপিয়ে যায়। ফলে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের শিরোপা ওঠে গোরক্ষপুরের মুকুটে।

রিপোর্ট অনুযায়ী, গোরক্ষপুর জংশনের এই প্ল্যাটফর্ম এতটাই দীর্ঘ যে সেখানে অনায়াসে দু’টি ট্রেন দাঁড় করিয়ে রাখা যায়। বস্তুত ২৬ বগির ২টি বড় ট্রেন পর পর দাঁড় করিয়ে রাখা যাবে গোরক্ষপুর জংশন স্টেশনে। বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম থাকার পাশাপাশি এটি খুবই ব্যস্ত একটি স্টেশনও। প্রতিদিন এখান দিয়ে শয়ে শয়ে ট্রেন যাতায়াত করে। প্রতিদিন প্রায় ১৭০টি ট্রেন যাতায়াত করে এই স্টেশন দিয়ে। ফলে এই স্টেশনে বিপুল সংখ্যক যাত্রীরও সমাগম হয়। 

বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম লম্বায় ১৩৬৬.৪ মিটার। অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার লম্বা এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম দিয়ে আপনি হেঁটেই যাবেন কিন্তু প্ল্যাটফর্ম আর শেষ হবে না। প্ল্যাটফর্মের এক মাথা থেকে অন্য মাথায় যেতে আপনি হাঁফিয়েও উঠতে পারেন। এটি রয়েছে উত্তর প্রদেশের গোরক্ষপুর জংশনে (Gorakhpur Junction)। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget