এক্সপ্লোর

Narendra Modi:'আপনাদের মন জিততে এসেছি', কাশ্মীর সফরে উচ্ছ্বসিত মোদি, কয়েক কোটির প্রকল্প উদ্বোধন

PM Modi Jammu and Kashmir: প্রধানমন্ত্রী আরও বলেন, "এমন একটি যুগ ছিল যখন দেশের অন্যান্য অংশে আইন প্রয়োগ করা জম্মু ও কাশ্মীরে কার্যকর করা যায়নি।"

নয়া দিল্লি: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম কাশ্মীর (Kashmir) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prrime Minister Narendra Modi)। বৃহস্পতিবারই ভূস্বর্গে গিয়েছেন মোদি। এই সফরে প্রায় ৬৪০০ কোটির একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। 

সেখানের একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শ্রীনগরে পৌঁছে তিনি অত্যন্ত আনন্দিত এবং তিনি জম্মু কাশ্মীরবাসীর মন জয় করতেই গিয়েছেন সেখানে। জম্মু-কাশ্মীরের এই সফর থেকেই মোদি জানান, কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি জম্মু এবং কাশ্মীরের উন্নয়নকে আরও বৃদ্ধি করবে। উন্নত ভারতের জন্য একটি উন্নত জম্মু ও কাশ্মীর অগ্রাধিকার কেন্দ্রের কাছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, "এমন একটি যুগ ছিল যখন দেশের অন্যান্য অংশে আইন প্রয়োগ করা জম্মু ও কাশ্মীরে কার্যকর করা যায়নি, যখন সারা দেশে দরিদ্রদের কল্যাণের জন্য প্রকল্পগুলি বাস্তবায়ন করা হয়েছিল, কিন্তু জম্মু ও কাশ্মীরের আমাদের ভাই ও বোনেরা বঞ্চিত হয়েছিল। কিন্তু এখন সময় বদলেছে। সারা দেশ যে সুবিধা পায়, সেই সুবিধাই পাচ্ছে জম্মু-কাশ্মীর"। 

কংগ্রেস দলকেও তোপ দেগেছেন নরেন্দ্র মোদি। জম্মু কাশ্মীর থেকে প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস শুধু জম্মু ও কাশ্মীরের মানুষকেই নয়, সমগ্র জাতিকে ৩৭০ ধারা নিয়ে বিভ্রান্ত করছে। আজ এখানে পর্যটন সম্পর্কিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার সুযোগ পেয়েছি। যা আগামী দিনে এখানের উন্নয়নে সাহায্য করবে। উন্নয়নের শক্তি, পর্যটন সম্ভাবনা, কৃষকদের ক্ষমতায়ন এবং জম্মু ও কাশ্মীরের তরুণদের নেতৃত্বই এগিয়ে নিয়ে যাবে দেশকে।' 

পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে মোদির ভাষণে। তিনি বলেন, আমি জানতে পেরেছি ২৮৫টি ব্লকের প্রায় ১ লক্ষ মানুষ আমাদের সঙ্গে এখানে যোগ দিয়েছে। আমি জম্মু ও কাশ্মীরের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। এই নতুন জম্মু ও কাশ্মীরের একটি উজ্জ্বল ভবিষ্যত এবং চ্যালেঞ্জগুলি অতিক্রম করার সাহস রয়েছে। আপনাদের চোখে মুখে শান্তির আভাস দেখে সারা দেশের ১৪০ কোটি মানুষ সন্তুষ্ট বোধ করছে'।                                                           

আরও পড়ুন, না ফেরার দেশে রাজ্যের প্রবীণতম ভোটার হারাধন সাহা, মন খারাপ জঙ্গলমহলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget