এক্সপ্লোর

West Bengal Oldest Voter: না ফেরার দেশে রাজ্যের প্রবীণতম ভোটার হারাধন সাহা, মন খারাপ জঙ্গলমহলের

Oldest Voter Haradhan Saha: জওহরলাল নেহেরুর সঙ্গে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া কাঁকসার জঙ্গলমহলের হারাধন সাহা চলে গেলেন না ফেরার দেশে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সংবাদ শিরোনামে বারবার এসেছে তাঁর নাম। স্বাধীনতার সময় ব্রিটিশদের বিরুদ্ধে জওহরলাল নেহেরুর সঙ্গে থেকে লড়াইও করেছিলেন। শতোর্ধ্ব সেই হারাধন সাহা প্রয়াত। লোকসভা ভোটের আগেই প্রয়াত হলেন জেলার সব থেকে বয়স্ক ভোটার। জওহরলাল নেহেরুর সঙ্গে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া কাঁকসার জঙ্গলমহলের হারাধন সাহা চলে গেলেন না ফেরার দেশে। 

ভোটার কার্ডে যার বয়স ১০৫, পরিবারের দাবি আরও দু এক বছর বেশী হবে। বৃহস্পতিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সমবেদনা জানালেন মন্ত্রী। এই খবর ছড়িয়ে পড়তে কাঁকসার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমান। মন খারাপ গোটা জঙ্গলমহলবাসীর। 

গত কয়েক মাস ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার সকাল থেকে শুরু হয় শ্বাসকষ্ট। সন্ধ্যা ৭টা ৫মিনিটে কাঁকসার মলানদিঘির সরস্বতীগঞ্জের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ২০১৯ লোকসভা নির্বাচনে নাতি নিত্যানন্দ সাহাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে নির্বাচন কেন্দ্রে যেতে না পারলেও বাড়িতে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনে পোস্টাল ব্যালটে দিয়েছিলেন ভোট। 

২০২৩ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আবার লাঠি হাতেই ভোট দিতে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে। আবার দোরগোড়ায় আরেকটি লোকসভা নির্বাচন। জেলার মানুষ ভেবেছিলেন এবারেও লোকসভা নির্বাচনের সাক্ষী থাকবেন তিনি। হঠাৎ কয়েক মাস ধরে বার্ধক্য জনিত সমস্যা বাড়তে থাকে তাঁর। বুধবার সন্ধ্যা ৭টা ৫মিনেটে কাঁকসার জঙ্গলমহলের সরস্বতী গঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হারাধন সাহা। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সবাই। 

শোনা যায় ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে এসেছিলেন জহরলাল নেহেরুরা। 'বন্দে মাতরম' ধ্বনি দিয়ে তাঁদের লড়াইয়ের সঙ্গীও হয়েছিলেন তিনি। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হারাধন সাহাকে শেষ শ্রদ্ধা জানাতে সরস্বতী গঞ্জের বাড়িতে পৌঁছালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় এবং মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান। মালা দিয়ে শ্রদ্ধা জানালেন তারা। 

তারপরেই মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হল জয়দেবের কদমখন্ডির ঘাটে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, 'ওঁর মত একজন মানুষ ছেড়ে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। স্বচ্ছ জীবন যাপন করতেন তিনি। এলাকার মানুষের বিপদেও ঝাঁপিয়ে পড়তেন। ওঁর আত্মার চির শান্তি কামনা করেন। আক্ষেপের সুরে নাতি নিত্যানন্দ সাহা জানিয়েছেন, দাদু তাঁকে খুব ভালোবাসতেন। দাদুকে ছাড়া তারও এক মুহূর্ত চলত না। তার দিনের শুরুটাই হতো দাদুর সঙ্গে গল্প দিয়ে। এভাবে দাদু তাদের ছেড়ে চলে যাওয়ায় নিজেকে বড় একা লাগছে বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "ওদের পরিবারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। উনি আমাদের  খোঁজ রাখতেন। এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।" 

আরও পড়ুন, আজই বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু-সুকান্তর সঙ্গে আর কে থাকবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget