এক্সপ্লোর

Narendra Modi: 'সত্য ঠিক বেরিয়ে আসে', The Sabarmati Report ছবির প্রশংসা করলেন মোদি

The Sabarmati Report: এই মুহূর্তে নাইজিরিয়া সফরে রয়েছেন মোদি। সেই সফর চলাকালীনই ছবিটির প্রশংসায় মুখ খুললেন তিনি।

নয়াদিল্লি: বলিউডের ছবি The Sabarmati Report-র প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০০২ সালের গোধরা কাণ্ডের উপর নির্ভর তৈরি হয়েছে ছবিটি। গোড়া থেকেই এই ছবি নিয়ে বিতর্ক। ছবিতে একপেশে এবং ভুল তথ্য তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। সেই আবহেই ছবিটির প্রশংসা করলেন মোদি। 

এই মুহূর্তে নাইজিরিয়া সফরে রয়েছেন মোদি। সেই সফর চলাকালীনই ছবিটির প্রশংসায় মুখ খুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় The Sabarmati Files নিয়ে এক ব্যক্তি লেখা পোস্ট করেন। ছবিটি সকলের দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। তাঁর সেই লেখা রিপোস্ট করে মোদি লেখেন, 'ভাল বলেছেন। এটা ভাল খবর যে সত্য সামনে আসছে, তা-ও এমন ভাবে যা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। ভুয়ো আখ্যান সীমিত সময়ই টিকে থাকে। শেষ পর্যন্ত সত্য বেরিয়েই আসে'। মোদির এই প্রশংসাবাক্য আবার রিপোস্ট করেছেন ওই ব্যক্তি। 

২০০২ সালের গোধরাকাণ্ড নিয়ে The Sabarmati Report ছবিটি তৈরি করেছেন পরিচালক ধীরজ সরনা। অযোধ্যা ফেরত করসেবকদের ট্রেনের কামরায় আগুন লাগা এবং তার পরবর্তী গুজরাত দাঙ্গার স্মৃতি নতুন করে উস্কে দিয়েছে ছবিটি। যদিও ছবিতে আদৌ কতটা সত্য দেখানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।  এমনকি মুখ্য চরিত্রে ছবিতে অভিনয় করেছেন যে বিক্রান্ত ম্যাসি, তাঁর ছবিচয়ন নিয়েও প্রশ্ন উঠেছে। 

১৫ নভেম্বর মুক্তি পেয়েছে The Sabarmati Files. তবে প্রশংসার চেয়ে বেশি সমালোচিতই হয়েছে ছবিটি। মুক্তির পর বক্স অফিসে তেমন ঝড়ও তুলতে পারেনি। শুক্রবার মুক্তি পেয়ে প্রথমে ১.৫ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। শনিবার ২ কোটি টাকার ব্যবসা করে। রবিবার কিছুটা বেড়েছে ব্যবসা। আর সেই আবহেই ছবিটির প্রশংসা করলেন মোদি।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেসনে এসে পৌঁছয় সবরমতী এক্সপ্রেস। স্টেশন ছেড়ে বেরনোর সময় ওই ট্রেনের কয়েকটি কামরায় আগুন লেগে যায়। সবমিলিয়ে ১০ শিশু-সহ ৫৯ জন মারা যান। সেই ঘটনার রেশ থেকেই গুজরাত দাঙ্গার সূচনা। গুজরাত দাঙ্গায় মামলা হয় গুজরাতের তদানীন্তন মুখ্যমন্ত্রী মোদিরও। যদিও পরে সুপ্রিম কোর্টে মোদিকে ক্লিনচিট দেয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget