এক্সপ্লোর

Narendra Modi Birthday: নরেন্দ্র মোদির কত টাকা, গয়না রয়েছে? প্রধানমন্ত্রীর সম্পত্তির খতিয়ান এল

Narendra Modi Assets: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির খতিয়ান এল। কত টাকা, গয়না রয়েছে?

নয়াদিল্লি: দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হচ্ছে। আর সেই আবহেই তাঁর সম্পত্তির খতিয়ান সামনে এল। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নিজেদের সম্পত্তির খতিয়ান পেশ করেছেন কেন্দ্রের মন্ত্রীরা। আর তাতেই প্রধানমন্ত্রী মোদির সম্পত্তির হিসেবনিকেশ পাওয়া গিয়েছে। টাকা-পয়সা, বিনিয়োগ, গয়নাগাঁটির হিসেব পেশ করেছেন মোদি।(Narendra Modi Assets)

প্রধানমন্ত্রীর সম্পত্তির যে খতিয়ান জমা পড়েছে, তাতে দেখা গিয়েছে, গুজরাতের গাঁধীনগরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় ফিক্সড ডিপোজিট এবং মাল্টি অপশন ডিপোজিট মিলিয়ে ৩ কোটি ৭৯ লক্ষ ৭৬ হাজার ১০১ টাকা রয়েছে প্রধানমন্ত্রী মোদির। (Narendra Modi Birthday)

View Pdf

আরও পড়ুন: ভারত সফরে স্ট্রোক সি জিনপিংয়ের? তড়িঘড়ি উড়িয়ে নিয়ে যাওয়া হয় বেজিং? দাবি চিনা রাজনীতিকের, কমিউনিটি নোট বসাল X

ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে রয়েছে ৩ হাজার ৫৬২ টাকা। হাতে ৩৪ হাজার ৪২৯ টাকা নগদ রয়েছে তাঁর। National Savings Certificate বা NSC করা রয়েছে ১০ লক্ষ ২৪ হাজার ৭২৪ টাকার। 

সম্পত্তির খতিয়ানে মোদি জানিয়েছেন, চারটি সোনার আংটি রয়েছে তাঁর। এক-একটির ওজন প্রায় ৪৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৫৮ হাজার ৮৬৪ টাকা। 

আরও পড়ুন: হলমার্কিং ফি-তে বড় পরিবর্তন, উৎসবের আগে কতটা প্রভাব সোনার দামে?

বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড বা অন্য খাতে কত বিনিয়োগ, তার কোনও উল্লেখ পাওয়া যায়নি। লেখা রয়েছে Nil. 

সবমিলিয়ে মোদির অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৯৯৯ টাকা। বেতন এবং ফিক্সড ডিপোজিটের সুদ মিলিয়ে TDR দেখানো হয়েছে ৬ লক্ষ ৬৩ হাজার ৩০৯ টাকার। 

২০২৬ সালে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর Basic Salary ৫০০০০ টাকা। Constituency Allowance পান ৪৫০০০। ৩০০০ টাকারSumptuary Allowance এবং ২০০০ টাকার Daily Allowance-ও পান।

প্রধানমন্ত্রীর মাসিক Gross Salary ১ লক্ষ ৬০ হাজার থেকে ১ লক্ষ ৬৬ হাজার টাকার মধ্যে। 

শুধু মোদিই নন, কেন্দ্রের অন্য মন্ত্রীরাও সম্পত্তির খতিয়ান পেশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী জানিয়েছেন, তাঁর ১৪টির বেশি গরু, ২২১টি ভেড়া রয়েছে। গজেন্দ্র সিংহ শেখাওয়াত জানিয়েছেন, স্ত্রীকে একটি পিস্তল উপহার দিয়েছেন তিনি। জয়ন্ত চৌধরির বিনিয়োগ রয়েছে ক্রিপ্টোকারেন্সিতে। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার চার মাসের মাথায় রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন সিআর পাটিল। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
CJP Jantar Mantar Protest: ককরোচ'দের যন্তর মন্তরে জমায়েতের আগেই দিল্লিতে বন্ধ ইন্টারনেট, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ'দের যন্তর মন্তরে জমায়েতের আগেই দিল্লিতে বন্ধ ইন্টারনেট, বড় সিদ্ধান্ত পুলিশের
Supreme Court: 'মাছি মারতে হাতুড়ি ব্যবহার নয়', ককরোচ পার্টির 'যন্তরমন্তর চলো' নিয়ে দিল্লিতে ট্রেন বাতিল ইস্যুতে সুপ্রিম-বার্তা
'মাছি মারতে হাতুড়ি ব্যবহার নয়', ককরোচ পার্টির 'যন্তরমন্তর চলো' নিয়ে দিল্লিতে ট্রেন বাতিল ইস্যুতে সুপ্রিম-বার্তা
Delhi Protest : কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
Advertisement

ভিডিও

Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget