এক্সপ্লোর

Gold Market: হলমার্কিং ফি-তে বড় পরিবর্তন, উৎসবের আগে কতটা প্রভাব সোনার দামে?

Gold Hallmarking Fee Hike: একধাক্কায় ৪৫ থেকে বাড়িয়ে ৭৫ টাকা করে দেওয়া হল সোনার হলমার্কিং ফি।

নয়াদিল্লি: উৎসবের আগে বড় ধাক্কা। সোনার হলমার্কিং বা সার্টিফিকেশন ফি বাড়িয়ে দিল কেন্দ্র। একধাক্কায় ৪৫ থেকে বাড়িয়ে ৭৫ টাকা করে দেওয়া হল হলমার্কিং ফি। এর ফলে সোনার গয়না তৈরি এবং গয়নার ব্যবসাতেও প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। (Gold Hallmarking Fee Hike)

ভারতে মূল্যবান ধাতু দিয়ে তৈরি পণ্যে হলমার্ক যুক্ত করে সেগুলির বিশুদ্ধতা এবং গুণমান প্রত্যয়ন করে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS). ওই হলমার্কে থাকা গ্রেডের মাধ্যমেই ধাতুর বিশুদ্ধতা বুঝতে পারেন গ্রাহকরা। BIS কেন্দ্রের ক্রেতা সুরক্ষা বিভাগের অধীনস্থ। তারই হলমার্কের ফি বৃদ্ধি করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। (Gold Market)

আরও পড়ুন: ‘UPI নয়, ক্যাশ দিতে হবে’, এবার হুঁশিয়ারি পেট্রোল পাম্প ডিলারদের, MDR প্রত্যাহারে চিঠি গেল কেন্দ্রের কাছে

সোনার ক্ষেত্রে হলমার্কিং ফি ৪৫ থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা হয়েছে। রুপোর ক্ষেত্রে হলমার্কিং ফি রাখা হয়েছে ৩৫ টাকাই। BIS (Hallmarking) Amendment Regulations 2026-এর আওতায় হলমার্কিং ফি বাড়ানো হল। নয়া বিধি অনুযায়ী, প্রত্যেকটি সোনার পণ্যের জন্য ৭৫ টাকা হলমার্কিং ফি দিতে হবে ব্যবসায়ীদের। প্রত্যেক চালানের ক্ষেত্রে ন্যূনতম ২০০ টাকার ফি প্রযোজ্য হবে। রুপোর ক্ষেত্রে চালানের ন্যূনতম ফি ১৫০ টাকা। অর্থাৎ একটি সোনার পণ্য জমা দিলেও, কনসাইন ফি বাবদ ন্যূনতম ২০০ টাকা দিতে হবে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে।

All India Gem and Jewellery Domestic Council এই ফি বৃদ্ধির তীব্র বিরোিতা করেছে। তারা কেন্দ্রের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনায় না হওয়া পর্যন্ত বর্তমান ফি-ই বহাল রাখতে আর্জি জানিয়েছে তারা। বলা গয়েছে, তারা হলমার্কিং-এর বিরোধী নয়, বরং বাধ্য়তামূলক নিয়ম পালন বলে যে খরচ বৃদ্ধি করা হয়েছে, তার বিরোধী। কারণ একধাক্কায় অনেকটা ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: UPI লেনদেনের উপর থেকে ফি প্রত্যাহারের দাবি রাহুল গাঁধীর, বললেন, ‘মোদিজী ডান বা বাম কোনও দিকেই নেই, সোজা… ’

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বলছে, হলমার্কিং ফি বৃদ্ধি না করে সঠিক ভাবে হলমার্ক ব্যবহৃত হচ্ছে কি না, তার উপর গুরুত্ব দেওয়া উচিত ছিল। অধিক পরিমাণ পণ্য উৎপাদন করে কী ভাবে প্রত্যেক ইউনিটের গড় উৎপাদন খরচ কমে, দেখা উচিত ছিল তা। একধাক্কায় ফি বাড়িয়ে দেওয়ায়, অসাধু ব্যবসায়ীরা আসলের পরিবর্তে নকল হলমার্ক ব্যবহার করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

হলমার্কিং ফি বৃদ্ধির বিরোধিতা করে All India Gem and Jewellery Domestic Council-এর যুক্তি, নকল হলমার্কিং, অনুমোদিত কেন্দ্র এবং বাজারের অন্য অসসঙ্গতিগুলি দূর না করে শুধুমাত্র হলমার্কিং ফি বাড়িয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। বাজারে ঝুঁকি বাড়তে পারে এতে।

বিশেষ করে উৎসবের মরশুমের আগে এই সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে। হলমার্কিং ফি বৃদ্ধির অর্থ সোনার দাম বৃদ্ধি নয় যদিও। কারণ ওই ফি দিতে হবে ব্যবসায়ীকে। তবে ব্যবসায়ী বাড়তি খরচ কী ভাবে তুলবেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। কেউ নিজেই অতিরিক্ত খরচ বহন করতে পারেন। কেউ আবার বাড়তি খরচ ধরে নিতে পারেন গয়না সামগ্রিক দামের সঙ্গে। কারণ সোনার গয়নার দাম চূড়ান্ত হয় বাজারে সোনার দাম, গয়না তৈরির খরচ, প্রযোজ্য কর যুক্ত করেই। 

BIS মোট ছয়টি গ্রেডের হলমার্ক প্রদান করে- 14K(585), 18K(750), 20K (833), 22K(958), 24K(995).

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget