এক্সপ্লোর

Rajib Banerjee: "শুধু ভাষণবাজিতে বিশ্বাসী, বঙ্গ বিজেপি সাইনবোর্ড হয়ে যাবে,'' হুঁশিয়ারি রাজীবের

"মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের কথা বলতে হবে এমন কোনও কাজ খুঁজে পাইনি। সংগঠনের স জানে না। সং-টা আছে গঠন নেই,’’ কটাক্ষ রাজীবের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ধর্মীয় মেরুকরণ, বিভাজনের রাজনীতির প্রতিবাদ করেছিলাম বিজেপিতে (BJP) থাকাকালীন। রাজ্য বিজেপির এক নেতার সঙ্গে অন্যের সম্পর্ক নেই। কীভাবে কাজ করব? এঁরা শুধু ভাষণবাজিতে বিশ্বাসী। আগামী দিনে বঙ্গ বিজেপি সাইনবোর্ড হয়ে যাবে, আগরতলা (Agartala) থেকে কলকাতায় (Kolkata) ফিরে হুঁশিয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)।

দলত্যাগের ৯ মাস পর গতকাল তৃণমূলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি রাজীবের। আর এদিন কলকাতায় ফিরে বিজেপিকে আক্রমণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বললেন, “বিজেপি নেতাদের একাধিকবার বলেছিলাম পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যে জায়গায় পৌঁছেছে তা কমানো না হলে বাংলার ভোটে প্রভাব পড়বে। বারবার বলে হয়েছিল এটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। কিন্তু তার সমাধান ভোট পর্যন্ত হয়নি। ধর্মীয় মেরুকরণ, বিভাজন, বিভেদের রাজনীতির প্রতিবাদ করেছিলাম। ধমক দিয়ে বলা হয়েছিল এটাই আসল লাইন। এটা মেনে চললেই বিজেপি ক্ষমতায় আসবে। বঙ্গ বিজেপির কারোর সঙ্গে কারোর মিল নেই। কেউ কারোর খোঁজ রাখে না। এটা সংগঠন করতে না ভাষণ দিতে জানে। শুধু মানুষকে আঘাত করতে জানে। মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের কথা বলতে হবে এমন কোনও কাজ খুঁজে পাইনি। সংগঠনে স জানে না। সং-টা আছে গঠন নেই।’’ 

আরও পড়ুন: Dilip ghosh: 'ভরসা করে ভুল হয়েছিল', রাজীবের দলত্যাগে বিস্ফোরক দিলীপ

গতকাল তৃণমূলে যোগ দিয়ে রাজীব বলেন “আমি লজ্জিত, স্বীকার করছি ভুল করেছিলাম। জেদের বশে, রাগের বশে ভুল করেছিলাম। বিজেপিতে যোগ দেওয়ার আগে আমাকে ভুল বোঝানো হয়েছিল। বলা হয়েছিল, বাংলার উন্নয়ন শুধু বিজেপি করতে পারে। আর যেন কেউ বিজেপির কথায় প্রভাবিত না হয়।'' আর রাজীবের বিজেপি ত্যাগের পরই তাঁকে আক্রমণ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "নো এন্ট্রি গেট সরিয়ে নিয়েছে তৃণমূল। কিছু দালাল ভোটের আগে ঢুকে গিয়েছিল। কিছু থেকে গিয়েছে, কিছু চলে যাচ্ছে।'' এর পাল্টা রাজীব বলেন, "ওঁর কথাতেই সবথেকে বেশি ড্যামেজ হয়েছে। এই বঙ্গ বিজেপির বর্তমান এবং আগের কয়েকজন নেতা তাঁরা যে ভাষায় কথায় বলেছেন তাতে মানুষ ভালভাবে নেয়নি।''

এদিকে রাজীবের তৃণমূলে যোগ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, "আমি জানি না কেন টপ টু বটম একজন দুর্নীতিগ্রস্ত লোককে দলে যোগদান করানো হল ?" এবিষয়ে রাজীবের বক্তব্য, যখন দল ছেড়ে দিই তখন তিনি না করেছিলেন, আমি তাঁর কথা শুনিনি। স্বাভাবিকভাবে দুঃখ থেকেই এই কথা বলেছেন। আমাদের দাদা-ভাইয়ের সম্পর্ক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
TMC News: ‘অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট…সিপিএম, বিজেপি সব বাচ্চা’, মমতার ‘সেনাপতি’কে ধারাল আক্রমণ মদন মিত্রের
‘অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট…সিপিএম, বিজেপি সব বাচ্চা’, মমতার ‘সেনাপতি’কে ধারাল আক্রমণ মদন মিত্রের

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget