এক্সপ্লোর

Dilip ghosh: 'ভরসা করে ভুল হয়েছিল', রাজীবের দলত্যাগে বিস্ফোরক দিলীপ

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি লিখেছেন, অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন।

দীপক ঘোষ এবং কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনের দিনই, দিলীপ ঘোষের পোস্ট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি যখন ক্রমশ ভাঙছে, তখন ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন দিলীপ ঘোষ। পোস্টে  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি লিখেছেন, অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন।

এরপর রীতিমতো হুঁশিয়ারি সুরে দিলীপ ঘোষ লেখেন, সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক। এবিপি আনন্দকে ফোনে তিনি বলেন, "এদের উপর ভরসা করে পার্টি ডুবেছে, ভরসা করে ভুল হয়েছিল, কিছু লোক মনোবল ভাঙার চেষ্টা করছে, তা নিয়ে সাবধান করছি, আগেই বলেছিলাম দিল্লি বলল যে যাওয়ার যাক।" 

সদ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির এই পোস্ট ঘিরে জল্পনা নতুন মাত্রা পেয়েছে। বিধানসভা ভোটের কয়েক মাস আগে থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে যায়। সেই তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারি, রাজীব বন্দ্যোপাধ্যায়রাও। এদিকে রবিবারই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় গিয়ে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। 

যদিও পাল্টা দিলীপ ঘোষকেই দুষেছেন সৌগত রায়। তিনি বলেন, "দল বেঁধে যারা ঢুকেছিল তখন দিলীপের সভাপতির সময় হয়েছিল, আপত্তি করেনি, আহ্লাদে আটখানা হয়ে স্বাগত জানান, হেরে যাওয়ায় হতাশা বেরিয়ে আসছে, দিলীপের বাদ দেওয়ার অথরিটি নেই, দলত্যাগের উপর ভিত্তি করে এগোনোর চেষ্টা করলে যা হওয়ার তাই হয়েছে।" 

এদিকে,  এদিন তৃণমূলে প্রত্যাবর্তন করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি কৃতজ্ঞতা জানাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটা অভিমানে, জেদের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভুল করেছিলাম। আমাকে ভুল বোঝানো হয়েছিল। নানা রকম স্বপ্ন দেখানো হয়েছিল। আমি লজ্জিত, অনুতপ্ত।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Shamik Bhattacharya: 'প্রত্যেক মহিলার অ্য়াকাউন্টে মাসে ৩ হাজার টাকা', কবে থেকে ঢুকবে? বড় ঘোষণা মোদির মঞ্চে
'প্রত্যেক মহিলার অ্য়াকাউন্টে মাসে ৩ হাজার টাকা', কবে থেকে ঢুকবে? বড় ঘোষণা মোদির মঞ্চে
Narendra Modi Cooch Behar Rally: ‘ঘোষণাপত্রকে ইস্তেহার বলছে তৃণমূল’, কোচবিহারে মোদি, বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ তুললেন
‘ঘোষণাপত্রকে ইস্তেহার বলছে তৃণমূল’, কোচবিহারে মোদি, বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ তুললেন
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে!’, এবার মগরাহাটে ভোটারদের হুমকি শাসকনেতার
‘তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে!’, এবার মগরাহাটে ভোটারদের হুমকি শাসকনেতার

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Embed widget