এক্সপ্লোর

Dilip Ghosh: দলত্যাগীদের জন্যই সন্দেহের পরিবেশ! শুভেন্দুকে নিয়ে দলে অসন্তোষ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

Dilip Ghosh on Suvendu Adhikari: "অনেকে ধারণার বশবর্তী হয়ে অনেক কথা বলছে।'' শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে দলে অসন্তোষ প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

কলকাতা: বিরোধী দলনেতাকে নিয়ে দলের অন্দরেই অসন্তোষ। আর তা নিয়েই এবার মুখ খুললেন বিজেপি (BJP) র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “বহু লোক বিজেপিতে আসছে, চলে যাচ্ছে। তাই সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে।’’ অনেকে ধারণার বশবর্তী হয়ে অনেক কথা বলছে। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে দলে অসন্তোষ প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

নারদকাণ্ডের প্রসঙ্গ টেনে এতদিন তাঁকে তৃণমূল (TMC) নিশানা করছিল। এবার শুভেন্দু অধিকারীর দিকে আক্রমণ ধেয়ে এল দলের মধ্যে থেকেই। তৃণমূলত্যাগী নেতা, রথীন চক্রবর্তীর (Rathin Chakraborty) নেতৃত্বাধীন কমিটি তৈরির প্রতিবাদে,সরাসরি বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করলেন হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি। বললেন, “ওঁকে নারদে টাকা নিতে দেখা গেছে, ওঁর কাছে সার্টিফিকেট নেব না’’। পুরভোটের লক্ষ্যে বিজেপি (BJP) যে কমিটি তৈরি করেছিল, তাকে ‘তৃণমূলের বি টিম’ বলেও কটাক্ষ করেছেন সুরজিৎ সাহা। আর শুভেন্দুর বিরুদ্ধে এভাবে মুখ খোলার পরই তাঁকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।

উল্লেখ্য, হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার রাতেই বৈঠকে বসে বিজেপি। উপস্থিত ছিলেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। বৈঠকে ছটপুজোর জন্য আসতে পারেননি রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক ও হাওড়া জেলার নেতা সঞ্জয় সিংহ। বিজেপি সূত্রের খবর, বৈঠকে সেকথা উল্লেখ করে, কমিটি গঠন পিছিয়ে দেওয়ার কথা বলেন বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি সুরজিৎ সাহা। সেখানেই শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন বলে দাবি সুরজিতের। এরপরই বুধবার সকালে শুভেন্দুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিস্ফোরক আক্রমণ শানান জেলা বিজেপির এই শীর্ষ নেতা। এরপরই তাঁকে বহিষ্কার করে বিজেপি। 

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপি-তে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। সম্প্রতি তৃণমূলে প্রত্যাবর্তন হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আগরতলায় অভিষেকের সভামঞ্চে দাঁড়িয়ে পুরনো দলে ফেরেন তিনি। তার আগে তৃণমূলে যোগ দেন বিজেপি ছেড়ে বেরিয়ে আসা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। চলতি মাসেই বিজেপির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। আর এপ্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষের মন্তব্য বহু লোক বিজেপিতে যোগ দেওয়া এবং পরে ছেড়ে দেওয়ার জন্যই সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget