এক্সপ্লোর

West Bengal Election 2026: ‘প্রথম দফাতেই দর্প চূর্ণ হয়ে গিয়েছে তৃণমূলের, দ্বিতীয় দফায়…’, মতুয়াগড়ে বললেন মোদি

Narendra Modi in Thakurnagar: মতুয়াগড়ে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদির। নেতাজি সুভাষচন্দ্র বসুর উল্লেখও করলেন।

ঠাকুরনগর: দ্বিতীয় দফায় ভোটগ্রহণ বাকি এখনও। তার আগেই আসনের হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে। তৃণমূল, বিজেপি, দুই দলই প্রথম দফায় ১০০-র বেশি আসনে জয়লাভ নিয়ে আত্মবিশ্বাসী। সেই আবহেই মতুয়াগড়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, প্রথম দফায় যে অভূতপূর্ব ভোট হয়েছে, তাতে তৃণমূলের অহঙ্কার চূর্ণ হয়ে গিয়েছে। আর জি করের নির্যাতিতার মাকে টিকিট দেওয়ার কথা বলে নারীসুরক্ষায় বিজেপি-র প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথাও জানালেন। (Narendra Modi in Thakurnagar)

রবিবার ঠাকুরনগরের সভা থেকে তৃণমূলকে কটাক্ষ করেন মোদি। বলেন, "প্রথম দফার ভোটের পর তৃণমূলের অহঙ্কার চূর্ণ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফাতেও বিজেপি-র বিপুল জয় নিশ্চিত। প্রথম চরণে ভাঙল তৃণমূলের অহঙ্কার, দ্বিতীয় চরণে নিশ্চিত বিজেপি-র সরকার। বাংলার এই নির্বাচন অন্তিম পর্যায়ে রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে, ১৫ বছর আগে তৃণমূল মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন মা-মাটি-মানুষের কথা আর শোনা যায় না ওদের মুখে। কেন? কী কারণ? আমি বলছি, তৃণমূল মা-মাটি-মানুষের কথা বললে ওদের পাপের কথা সবাই জেনে যাবে। ওরা মাকে কাঁদিয়েছে, মাকে সিন্ডিকেট এবং অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে। আর বাংলার মানুষকে পলায়নে বাধ্য করেছে।" (West Bengal Election 2026)

আরও পড়ুন: NASA-য় গবেষণা, ‘সেরা শিক্ষক’, হোয়াইট হাউস ডিনারে গুলি চালিয়ে ধৃত যুবক, ট্রাম্পকে মেরে ফেলাই কি লক্ষ্য় ছিল?

পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনকালকে আজও 'জঙ্গলরাজ' বলে উল্লেখ করেন মোদি। তৃণমূলের জমানায়, ছোটখাটো গুন্ডা, নেতারা নিজেদের সরকার মনে করে বলে মন্তব্য় করেন। তাঁর কথায়, "গত ১৫ বছরে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। শুধু একটি কারখানাই ফুলেফেঁপে উঠেছে, সিন্ডিকেটের কাটমানি আর তোলাবাজি। বেআইনি জমিদখল, কৃষকদের ক্ষতিসাধন...এই সরকারকে সরাতেই হবে। তাই বাংলা একই কথা বলছে, 'পাল্টানো দরকার'। বাংলার কাছে সব আছে। বাংলা আবার দেশের এক নম্বর রাজ্য হতে পারে। নেতাজি সুভাষচন্দ্রের কথা মনে রাখতে হবে যে, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'। নেতাজির আহ্বানে দেশ সব উজাড় করে দিয়েছিল। আজ আপনাদের ভোট প্রয়োজন। আপনারা আমাদের আশীর্বাদ করুন, ভোট দিন, আমরা আপনাদের তৃণমূলের থেকে মুক্তি পাইয়ে দেব। তৃণমূলের জঙ্গলরাজ থেকে মুক্তি পাবেন, ওদের ভয়, দুর্নীতি, নারী নির্যাতন, বেকারত্ব, অনুপ্রবেশকারী, দাঙ্গাকারীদের থেকে মুক্তি।"

আরও পড়ুন: মাটি ছাড়ার ঠিক আগে বিমানে আগুন, ধোঁয়ায় ঢাকল চারিদিক, দিল্লির বিমানবন্দরে জরুরি অবস্থা, আহত ৬

তৃণমূলের 'জঙ্গলরাজে' মহিলারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলে এদিন মন্তব্য করেন মোদি। তাঁর দাবি, "মেয়েদের মধ্যেই সবচেয়ে বেশি ক্ষোভ চোখে পড়ছে। সন্দেশখালিতে মেয়েদের সঙ্গে গুন্ডারা অন্য়ায় করে গেল। তৃণমূলের নির্মম সরকার গুন্ডাদের পাশে ছিল। মেয়েদেরই উল্টে গালি দেওয়া হয়। তৃণমবলের জঙ্গলরাজে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। অথচ তৃণমূলের সরকার নাক ডেকে ঘুমাচ্ছে। মেয়েদের নিয়ে কোনও চিন্তা নেই। ৪মে-র পর বিজেপি-র সরকার ওদের হিসেব নিকেশ করবে। ধরে ধরে হিসেব হবে। তাই বোনেদের বলব, আর সহ্য করবেন না। অত্যাচারীদের হঠাতে হবে। বিজেপি মা-বোনেদের সুরক্ষা দেয়, সুযোগও দেয়। সন্দেশখালির সংঘর্ষে যুক্ত বোনকে টিকিট দিয়েছে বিজেপি। আর জি করে যে মেয়েকে হত্যা করা হয়, সেই ডাক্তার মেয়ের মাকে টিকিট দিয়েছে বিজেপি। বাংলার মেয়েদের সুরক্ষায় বিজেপি-র প্রতিশ্রুতিবদ্ধতার প্রমাণ এটাই।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget