এক্সপ্লোর

Rampurhat Fire: নৃশংসতার পিছনে তৃণমূলেরই হাত রয়েছে, বগটুই যাওয়ার পথে বললেন নওসাদ

Rampurhat Fire: মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানান নওশাদ।

সোমনাথ দাস, হুগলি: বগটুইকাণ্ড নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সেই পরিস্থিতিতে গোটা ঘটনার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF) বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)। কোনও রকম রাখঢাক না করে তিনি জানিয়ে দেন, এই ঘটনায় তৃণমূলের (TMC) হাত রয়েছে।

বগটুইকাণ্ডে তৃণমূলের হাত!

শুক্রবার বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটের (Rampurhat Fire) উদ্দেশে রওনা দেন নওসাদ। বগটুই যাওয়ার পথে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী রামপুরহাটে গিয়ে দোষীদের গ্রেফতার করিয়েছেন। এর থেকেই প্রমাণিত ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে।’’

মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানান নওশাদ। কিন্তু তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ করার কথা বলেন তিনি।

আরও পড়ুন: Rampurhat Investigation: 'পশ্চিমবঙ্গ আর থাকার মতো নেই' রামপুরহাট কাণ্ড নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় কান্না রূপার

সোমবার রাতে বগটুইয়ে প্রথনে খুন হন তৃণমূলের স্থানীয় উপপঞ্চায়েত প্রধান ভাদু শেখ। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীর দল। রাত সওয়া ৮টা নাগাদ এই ঘটনার পর যখন থমথম করছে গোটা এলাকা, সেই সময় রাত ৯টা নাগাদ বগটুইয়ের গ্রামে ঢুকে পর পর ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে দুই শিশু-সহ সাত জনের মৃত্যু হয়।

বগটুইকাণ্ডে উত্তপ্ত বঙ্গ রাজনীতি

এই ঘটনায় বিগত কয়েক দিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বালি-পাথর খাদানের টাকার বখরা নিয়ে বিবাদের জেরেই হত্যা এবং পাল্টা হত্যার ঘটনা বলে অভিযোগ উঠে আসতে শুরু করে। বিষয়টি খতিয়ে দেখতে সিট গঠন করে রাজ্য। তার পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজে বগটুই যান।

কিন্তু এ দিন কলকাতা হাইকোর্ট বগটুইকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, রাজ্য সরকার যখন তদন্ত করছে, ক্ষতিপূরণ দিচ্ছে, আলাদা করে সিবিআই তদন্তের পিছনে কী অভিসন্ধি রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব। তবে তদন্তে গোয়েন্দাদের সবরকমের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget