এক্সপ্লোর

Rampurhat Investigation: 'পশ্চিমবঙ্গ আর থাকার মতো নেই' রামপুরহাট কাণ্ড নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় কান্না রূপার

Rampurhat Fire: রামপুরহাটের হত্যালীলা প্রসঙ্গে রাজ্যসভায় বক্তব্য রাখার সময় কেঁদে ফেললেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। রামপুরহাটের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি।

নয়াদিল্লি: রামপুরহাকাণ্ডের জের গিয়ে পৌঁছল রাজ্যসভাতেও (Rajya Sabha)। রামপুরহাটের হত্যালীলা প্রসঙ্গে রাজ্যসভায় বক্তব্য রাখার সময় কেঁদে ফেললেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। রামপুরহাটের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন তিনি। তিনি বলেন, 'আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন চাই। রাজ্যে গণহত্যা চলছে। মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছে।' তাঁর আরও অভিযোগ, 'এই রাজ্য আর থাকার মতো নেই।'  সাংসদ বলেন, 'পশ্চিমবঙ্গে মানুষ কথা বলতে পারে না। সরকার খুনিদের নিরাপত্তা দিচ্ছে। আর কোনও রাজ্যে সরকার নির্বাচনে জেতার পর খুন করে না। আমরা মানুষ, পাষাণ হৃদয় রাজনীতি করি না।'

বিধানসভাতেও আঁচ:
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে এদিন বিধানসভাতেও (assembly) আঁচ পড়ে। বিধানসভা চলাকালীন ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তাঁরা। পরে ওয়াক আউট করে বিধানসভার বাইরে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি (bjp) বিধায়করা।

সিবিআই তদন্ত:
এদিনই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (calcutta highcourt)। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, ‘রাজ্য আর কোনও তদন্ত করবে না। ধৃতদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। সিবিআই-কে ৭ এপ্রিলের রিপোর্ট জমা দিতে হবে।' বিচারের স্বার্থে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ বলে জানানো হয়েছে। আদালত আরও বলেছে, ‘সাক্ষী ও গ্রামবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জেলা জজের সঙ্গে আলোচনা করে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।’

রামপুরহাট কাণ্ডে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে শনিবারই বগটুই গ্রামে কেন্দ্রীয় ফরেনসিক দল (central forensic team)। কীভাবে আগুন লাগানো হয়েছিল, কী ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, খতিয়ে দেখবে কেন্দ্রীয় ফরেন্সিক দল। অন্যদিকে, রামপুরহাট (Rampurhat Fire) হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে আজ আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শুক্রবারই বগটুইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই গ্রেফতার হয় আনারুল।

আরও পড়ুন:  কীভাবে লাগল আগুন? পরীক্ষা করতে বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget