এক্সপ্লোর

WB election 2021: প্রার্থী নিয়ে ক্ষোভে কার্যালয়ে ভাঙচুর, জেলা পরিষদের সদস্যাকে সাসপেন্ড বিজেপির

সাসপেন্ড করা হল মালদা জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেত্রী সাগরিকা সরকারকে। ১৮ মার্চ মালদা জেলার ১২টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। এর মধ্যে ৬টি আসনে প্রার্থী নিয়ে অসন্তোষ তৈরি হয় দলের অন্দরেই! পরের দিন ব্যাপক ভাঙচুর চলে গাজোলে বিজেপির পার্টি অফিসে। সেখানেই দেখা যায় জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেত্রী সাগরিকা ঘোষকে।

করুণাময় সিংহ, মালদা: দলীয় প্রার্থী নিয়ে ক্ষোভপ্রকাশের নামে দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগের জের। মালদায় দলের জেলা পরিষদের সদস্যাকে সাসপেন্ড করল বিজেপি। কোনও চিঠি আসেনি, প্রতিক্রিয়া সাসপেন্ডেড নেত্রীর। কটাক্ষ করেছে তৃণমূল।

উত্তর থেকে দক্ষিণ, প্রার্থী তালিকা ঘোষণার পর এভাবেই প্রকাশ্যে চলে এসেছিল বিজেপির অন্দরের ক্ষোভ! বাদ যায়নি কলকাতার হেস্টিংসে দলের অফিসও! এবার সেই ঘটনাগুলিতে পদক্ষেপ করতে শুরু করল গেরুয়া শিবির। মালদার ঘটনায় কড়া পদক্ষেপ নিল বিজেপি। 

সাসপেন্ড করা হল মালদা জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেত্রী সাগরিকা সরকারকে। ১৮ মার্চ মালদা জেলার ১২টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। এর মধ্যে ৬টি আসনে প্রার্থী নিয়ে অসন্তোষ তৈরি হয় দলের অন্দরেই! পরের দিন ব্যাপক ভাঙচুর চলে গাজোলে বিজেপির পার্টি অফিসে। সেখানেই দেখা যায় জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেত্রী সাগরিকা ঘোষকে।

রবিবার এই ঘটনায় সাগরিকা সরকার-সহ বেশ কয়েকজন বিজেপি নেতানেত্রীকে শোকজ করে দল। এরপর মঙ্গলবার তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। মালদার বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘যে ঘটনা ঘটেছিল, এটা বিজেপির সংস্কৃতি নয়। আমরা রাজ্যে রিপোর্ট পাঠিয়েছিলাম। ওদের নির্দেশ মতো ব্যবস্থা নিয়েছি। সাগরিকাকে সাসপেন্ড করা হয়েছে।’’

যদিও মঙ্গলবার দুপুর পর্যন্ত দলের তরফে এ নিয়ে কোনও বার্তা পাননি বলে দাবি করেছেন বিজেপি নেত্রী। সাসপেন্ডেড বিজেপি নেত্রী সাগরিকা সরকার জানান, ‘‘আমি এখনও কিছু জানি না। কোনও চিঠি আসেনি।’’

আর ভোটের মুখে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে যে অসন্তোষ দেখা দিয়েছে, তাকে কটাক্ষ করতে সময় নেয়নি তৃণমূল। মালদার তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকার বলেন, ‘‘বিজেপিকে আদিনব্যের লড়াই চলছে। এতেই ধ্বংস হয়ে যাবে দল।’’

শেষ দুই দফায় মালদার ছটি আসনে ভোটগ্রহণ! তাতে বিজেপির প্রার্থী নিয়ে অসন্তোষ কী কোনও প্রভাব ফেলবে? বোঝা যাবে দোসরা মে, ভোটের ফলপ্রকাশের দিন।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget