এক্সপ্লোর

Yogi Adityanath: যোগীর উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি, কটাক্ষ অভিষেক-ফিরহাদের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি চুরি করে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছেন যোগী

কলকাতা: উত্তরপ্রদেশে যোগী সরকারের উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি। এই নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি চুরি করে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে যোগী আদিত্যনাথের সরকার। 

বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে, এদিন এমন সুরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যোগীকে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘যোগীর কাছে উত্তরপ্রদেশে পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে নিজেদের বলে দাবি। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে।’    

    

অন্যদিকে, একই সুর ফিরহাদ হাকিমের গলায়। এদিন চেতলার প্রচার থেকে ববি হাকিম বলেন, "মিথ্যাচারে বিজেপি এক নম্বর। এর আগে দাঙ্গার ছবি, ভুল তথ্য প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করেছে। মা উড়ালপুল কলকাতা তথা বাংলার গর্ব। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৈরি হয়েছে। সেই উড়ালপুলকে যদি যোগী প্রণাম করত, অনুসরণ করত তাহলে আমরা বুঝতাম যে ডবল ইঞ্জিনের বুদ্ধি ফিরেছে। কিন্তু যেভাবে মিথ্যা প্রচার করছে যে মা উড়ালপুল ওঁর। এদিকে উত্তরপ্রদেশে যে উন্নয়ন বন্ধ হয়েছে সেটা কার? যোগীর মিথ্যাচার মানুষের কাছে ফের প্রমাণিত।"                       

   

যোগী আদিত্যনাথের নাম উল্লেখ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ট্যুইট, অজয় বিস্তও যখন তাঁকে সাহায্য করতে পারলেন না, তখন বাংলার উন্নয়ন-মডেলের ছবিকেই নিজের প্রচারে ব্যবহার করছেন। অন্যদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ট্যুইট, ঠগী যোগীর উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুল, JW ম্যারিয়ট হোটেল, আমাদের আইকন হলুদ ট্যাক্সির ছবি। হয় নিজেকে বদলান, না হলে বিজ্ঞাপন এজেন্সি বদল করুন। এরপর নিশ্চয়ই নয়ডায় আমার বিরুদ্ধে এফআইআর হবে।

এদিকে, এই ঘটনার দায়স্বীকার করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে। সংস্থার সানডে এক্সপ্রেসের প্রচ্ছদে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে এদিন। এই ঘটনার পর সংবাদপত্রের তরফে টুইটে বলা হয়, "পত্রিকার মার্কেটিং বিভাগ উত্তরপ্রদেশের বিজ্ঞাপনের প্রচ্ছদ কোলাজে অসাবধানতাবশত একটি ভুল চিত্র অন্তর্ভুক্ত করেছে। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাগজের সমস্ত ডিজিটাল সংস্করণে ছবিটি সরিয়ে ফেলা হচ্ছে।"

সেরা শিরোনাম

Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Tamil Nadu News : '৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget