এক্সপ্লোর

Narendra Modi: খারাপ আবহাওয়া, সিকিম গেলেন না প্রধানমন্ত্রী, বাগডোগরা থেকে ভার্চুয়ালি যোগ দেন অনুষ্ঠানে

PM Narendra Modi: খারাপ আবহাওয়ার কারণে কিছু পরিবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রীর সফরসূচিতে।

Narendra Modi: খারাপ আবহাওয়ার দরুণ প্রধানমন্ত্রীর সফরসূচিতে বদল। সিকিম যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিকিমের রাজ্যের মর্যাদা পাওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সিকিমের অনুষ্ঠানে বাগডোগরা থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ রাজ্যে এসে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার প্য়ারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক সভা করবেন। তারপর ওই একই জায়গায় রাজনৈতিক সভাও করবেন তিনি। সকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। দুপুরে আলিপুরদুয়ার প্য়ারেড গ্রাউন্ডে সিটি গ্যাস সরবরাহ পরিযোজনা প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। ২টো ৫৫ থেকে ৩টে ৫০ পর্যন্ত ওই মাঠেই তাঁর দলীয় জনসভা। এরপর হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী যাবেন হাসিমারায়। বিকেল ৪টে ২০ মিনিটে হাসিমারা থেকে রওনা দেবেন পাটনার উদ্দেশে। 

সফর শুরুর আগেই তৃণমূলকে আক্রমণের সুর বেঁধে দিয়েছেন খোদ নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় লিখেছেন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপির জনসভাকে সম্বোধিত করব। গত এক দশকে NDA সরকারের বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে পশ্চিমবঙ্গবাসী। একইসঙ্গে তারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত ও খারাপ শাসনে ক্লান্ত। 

পাল্টা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেসয প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে এই পোস্টে তারা লিখেছে, পরিযায়ী পাখি যখন মরসুমি সফরে বাংলায় আসছে, তখন একটা সহজ প্রশ্নের উত্তর দিলেই হয়, কেন রাজ্য় সরকারের হকের বকেয়া ১.৭ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না? 

মোদির সফরে নেই দিলীপ ঘোষ। প্রশ্নের উত্তরে বিজেপি নেতার বক্তব্য, তিনি মাঠে সক্রিয়। তবে পদাধিকারী নন, সাধারণ কর্মী। দল যা দায়িত্ব দেবে, তা তিনি যথাযথভাবে পালন করবেন বলে জানিয়েছেন। দিলীপ ঘোষকে নিয়ে বলতে পারবে আলিপুরদুয়ার জেলা বিজেপি, প্রতিক্রিয়া বিরোধী 
দলনেতা শুভেন্দু অধিকারীর। 

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে প্রশাসনের সর্বস্তরে যোগাযোগ করেছেন চাকরিহারারা। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে পৌঁছে গেছেন চাকরিহারা আন্দোলনকারীদের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে আলিপুরদুয়ার থানায় চিঠি দিয়েছেন তাঁরা। চিঠি দেওয়া হয়েছে জেলাশাসকের কাছেও। শেষমেষ কি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ মিলবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে চাকরিহারা আন্দোলনকারীদের প্রতিনিধিদের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে সোমবার রাজ্য প্রশাসনকে তারা চিঠি দেন। এরপর মঙ্গলবার আলিপুরদুয়ার থানা থেকে ফোন করে তাঁদেরকে ডাকা হয়। জানিয়ে দেওয়া হয় প্ল্যাকার্ড হাতে কোনও স্লোগান বা জমায়েত করা যাবে না। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget