এক্সপ্লোর

Road Accident: জাতীয় সড়কে ডাম্পার-অটোর মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু ৫ যাত্রীর

West Medinipur News: জানা গিয়েছে, দিল্লিতে কর্মরত ছিলেন মৃতদের ৫ জনই। ঈদ উপলক্ষ্যে বাড়ি এসেছিলেন তাঁরা।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের হেড়িয়ার কাছে ইরিঞ্চিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই অটোর ৫ আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন যাত্রী। জানা গিয়েছে, মৃতরা সকলেই কাঁথির বসন্তিয়া এলাকার বাসিন্দা। কাজের সূত্রে সকলেই দিল্লিতে থাকতেন। 

প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রায়ই লাগাতার ঝিরঝির করে বৃষ্টি চলছে। তার জেরে রাস্তা পিছল থাকার কারণেই পথ দুর্ঘটনা হয়েছে বলে অনুমান। আর স্থানীয়দের দাবি, ডাম্পার এবং অটো, দুটোরই গতি ছিল অনেকটা বেশি। নন্দকুমারের দিক থেকে অটোয় করে এই যাত্রীরা বাড়ি ফিরছিলেন। সেই সময়েই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, দিল্লিতে কর্মরত ছিলেন মৃতদের ৫ জনই। ঈদ উপলক্ষ্যে বাড়ি এসেছিলেন তাঁরা। এই ৫ জন প্রথমে নামেন মেচেদা স্টেশনে। সেখান থেকে নন্দকুমার আসেন। এই নন্দকুমার থেকে অটো করে কাঁথির বসন্তিয়া এলাকায় বাড়ি যাওয়ার সময়েই ঘটেছে দুর্ঘটনা। জাতীয় সড়কের উপর ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোর। মোট ৮ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে মৃত্যু হয়ে ৫ জনের। বাকি ৩ জনকে চিকিৎসার জন্য তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

লাগাতার ঝিরঝিরে বৃষ্টির কারণে দৃশ্যমানতা কিছুটা কমে যায়। ভালভাবে দেখা যায় না রাস্তাঘাট। তার মধ্যে স্থানীয়দের একাংশ দাবি করেছেন, দুই গাড়িরই গতি ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই মুখোমুখি সংঘর্ষ হয়েছে ডাম্পার এবং অটোর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার সুযোগটুকুও পাওয়া যায়নি। বাকি ৩ জন গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে উল্লেখ্য, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন বজ্যবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের পরিমাণ বেশি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget