এক্সপ্লোর

বাবা আঁটোসাঁটো পোশাক পরতে দিতেন না, ঝগড়া হয়েছিল, স্মৃতিচারণ প্রিয়ঙ্কার

তবে বাবার সঙ্গে জামাকাপড় নিয়ে অশান্তি হলেও তাঁরা দু’জনে ভীষণ বন্ধু ছিলেন। বাবা তাঁকে বলেছিলেন, ভাল, খারাপ যাই করে থাক, এসে আমাকে বলতে পার। আমি তোমার সমস্যা মেটাতে সাহায্য করব।

মুম্বই: ১২ বছর বয়সে আমেরিকা গিয়েছিলেন। দেশে ফেরেন ১৬ বছর বয়সে, তখন তিনি ‘প্রায় নারী’। ছোট্ট মেয়েকে বড় হয়ে যেতে দেখে চমকে গিয়েছিলেন বাবা, কড়াকড়ি জারি করেছিলেন তাঁর আঁটোসাঁটো পোশাক পরার ওপর এ নিয়ে বাবার সঙ্গে তাঁর প্রচণ্ড ঝামেলা হয়েছিল। প্রয়াত বাবা অশোক চোপড়ার স্মৃতিচারণ করলেন প্রিয়ঙ্কা চোপড়া। এক সংবাদপত্রে প্রিয়ঙ্কা বলেছেন, দেশ ছাড়ার সময় তিনি ছিলেন কোঁকড়া চুলের ১২ বছরের ছোট্ট একটি মেয়ে। ৪ বছর পর যখন ফিরে আসেন, তখন তিনি ১৬। বাবা দেশেই ছিলেন, মেয়েকে এভাবে  বড় হয়ে যেতে দেখে হতবাক হয়ে যান তিনি। প্রথম কয়েক সপ্তাহ মেয়েকে নিয়ে কী করা যেতে পারে বুঝতেই পারছিলেন না। স্কুল থেকে ফেরার সময় ছেলেরা তাঁর পিছু নিত, আর এতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর এতদিনের প্রগতিশীল বাবা। মেয়ের টাইট পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা  জারি করেন তিনি। এ নিয়ে দু’জনের খুব ঝামেলা হয়। তবে বাবার সঙ্গে জামাকাপড় নিয়ে অশান্তি হলেও তাঁরা দু’জনে ভীষণ বন্ধু ছিলেন। বাবা তাঁকে বলেছিলেন, ভাল, খারাপ যাই করে থাক, এসে আমাকে বলতে পার। আমি তোমার সমস্যা মেটাতে সাহায্য করব। তোমার বিচার করতে বসব না, আমি সব সময় তোমার পাশে, তোমার দলে।  প্রিয়ঙ্কা আরও জানিয়েছেন, তিনি বরাবর আমেরিকা গিয়ে স্কুলের পড়া করতে চেয়েছিলেন, কারণ মার্কিন হাই স্কুলের জীবন তাঁকে ভীষণভাবে আকৃষ্ট করত। ছাত্রচাত্রীদের নিজস্ব লকার আছে, ইউনিফর্ম নেই, মেয়েরা মেকআপ করে, অষ্টম শ্রেণিতেই ভুরু প্লাক করতে পারে- এই স্বাধীনতা নিজের জীবনে পেতে চাইতেন তিনিও। তাই ১২ বছর বয়সে তাঁর আমেরিকা যাত্রা। প্রিয়ঙ্কা বিয়ের পর পাকাপাকিভাবে বাস করছেন লস অ্যাঞ্জেলসে, তবে নিয়মিত ভারতে আসেন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর স্বামী নিক জোনাসের সঙ্গে আইসোলেশনে আছেন তিনি, তার মধ্যেই আর্থিক সাহায্য করেছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সহ অন্যান্য নানা সংগঠনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget