এক্সপ্লোর

Amway Money Laundering Case: ৪০০০ কোটি টাকা তছরুপের অভিযোগ, Amway-র বিরুদ্ধে পদক্ষেপে তৎপর ED

Money Laundering Case: ২০০২ সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে Amway India Enterprise PVT. Ltd--এর বিরুদ্ধে অপরাধমূলক ধারায় অভিযোগ এবং তার প্রেক্ষিতে শুনানির আবেদন করেছে ED.

হায়দরাবাদ: প্রসাধনী সংস্থা Amway-র বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ। অপরাধমূলক মামলার অধীনে শুনানি চেয়ে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হায়দরাবাদের মেট্রোপলিটন সেশন কোর্টে আবেদন জমা দেওয়া হয়েছে। মোট ৪ হাজার ৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ Amway-র বিরুদ্ধে। দিনের দিন ED-র শুনানির আবেদন গ্রহণও করেছে বিশেষ আদালত। (Amway Money Laundering Case)

২০০২ সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে Amway India Enterprise PVT. Ltd--এর বিরুদ্ধে অপরাধমূলক ধারায় অভিযোগ এবং তার প্রেক্ষিতে শুনানির আবেদন করেছে ED. Amway-র বিরুদ্ধে এ নিয়ে একাধিক এফআইআর দায়ের করেছিল তেলঙ্গানা পুলিশ। Amway এবং সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। তদন্তে নেমে তছরুপের মামলার শুনানি চেয়ে আবেদন জানাল ED. (Money Laundering Case)

ED-র দাবি, বেআইনি ভাবে টাকা লেনদেনে যুক্ত ছিল Amway. পণ্য বিক্রির নামে টাকার হাতবদল হতো। নতুন সদস্যদের যোগ দেওয়াতে পারলে, শুধুমাত্র নাম নথিভুক্ত করলেই মোটা টাকা কমিশন মিলবে বলে প্রলোভন দেওয়া হতো। তার আড়ালে চলত বেআইনি লেনদেন। পিরামিড পদ্ধতিতে সরাসরি পণ্য় বিক্রির রাস্তা বের করা হয়। কিন্তু এই পিরামিড পদ্ধতিকে সামনে রেখে আসলে একাধিক মধ্যস্থতাকারীকে আনা হয়। তাদের মাধ্যমেই এই বেআইনি লেনদেন চলত।

আরও পড়ুন: Online Shopping Fraud: ৩০০ টাকার লিপস্টিক কিনতে গিয়ে লাখ টাকা উধাও, কীভাবে বাঁচবেন অনলাইন প্রতারণা থেকে ?

ED জানিয়েছে, নতুন সদস্যদের যোগদান করিয়ে, উচ্চপদস্থরা কমিশন এবং ইনসেন্টিভ পকেটে পুরতেন। এভাবে মোট ৪,০৫০.২১ কোটি টাকা তছরুপ হয়েছে। শুধু তাই নয়, ওই টাকার মধ্যে থেকে ২ হাজার ৮৫৯ কোটি টাকা হাওয়ালা মাধ্যমে বিদেশে পাচার হয়েছে বলেও দাবি ED-র। বিদেশে কখনও বিনিয়োগকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা করা হয়েছে, কখনও ডিভিডেন্ট হিসেবে দেখানো হয়েছে, কখনও আবার খরচ-খরচা বাবদ হিসেব মেটানোর কথা বলা হয়েছে।

এই মামলায় এখনও পর্যন্ত ৭৫৭.৭৭ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED. এখনও তদন্ত চলছে। সমস্ত লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। যদিও Amway-র দাবি, যে অভিযোগ ঘিরে মামলা দায়ের হয়েছে, সেটি ২০১১ সালের। সংস্থার তরফে বিবৃতি জারি করে বলা হয়, '২০১১ সালে এই অভিযোগ জমা পড়ে। তখন থেকেই তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করে আসছি আমরা। যখন যা তথ্য চাওয়া হয়েছে, জমা দিয়েছি। ভারতে ২৫ বছর আগে ব্যবসা শুরু করে Amway. বাজার সংক্রান্ত নিয়ম কানুন মেনেই ব্যবসা চলছে। ভারতের বিচার ব্যবস্থায় পূর্ণ আস্থা রয়েছে আমাদের। ২৫০০ কর্মী  এবং ৫.৫ লক্ষ স্বাধীন ডিস্টিবিউটরদের নিয়ে ভারতে দীর্ঘ পথ পেরিয়ে এসেছে Amway'। আইনত তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও জানিয়েছে Amway.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget