এক্সপ্লোর

Provident Fund News: প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বেতনের ঊর্ধ্বসীমা ১৫০০০ থেকে বেড়ে হল ২৫০০০ টাকা

Provident Fund Wage Ceiling Hike: কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পে (PF) মজুরির সীমা বৃদ্ধি করা হল।

নয়াদিল্লি: কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পে (PF) মজুরির ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হল। মজুরির ঊর্ধ্বসীমা ১৫০০০ থেকে বাড়িয়ে করা হল ২৫০০০ টাকা। এর ফলে এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) আরও ৫১ লক্ষের বেশি কর্মী যুক্ত হবেন বলে মনে করা হচ্ছে। (Provident Fund Wage Ceiling Hike)

বুধবার PF-এ মজুরির ঊর্ধ্বসীমা বৃদ্ধির ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেন, “১৫০০০ থেকে ২৫০০০ টাকার মধ্যে বেতন যাঁদের, তাঁরা এতে উপকৃত হবেন। সংশোধিত PF বিধির সামাজিক সুরক্ষার আওতায় চলে আসবেন তাঁরা। এর জন্য বছরে প্রায় ১১ হাজার ৩৩৯ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের।” (Provident Fund News)

EPFO কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। এতদিন যে নিয়ম ছিল, সেই অনুযায়ী, বেসরকারি সংস্থার কোনও কর্মীর মূল বেতন বা বেসিক স্যালারি ১৫০০০ টাকা পর্যন্ত হলে, তাঁকে বাধ্যতামূলক ভাবে পেনশন প্রকল্পের আওতায় আনা হতো। এবার বেতনের সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত করা হল। 

অর্থাৎ আগে ১৫০০০ টাকা বেতনের ঊর্ধ্বসীমায় DA-সহ তারও মাসিক বেতন যদি ১৬০০০ টাকা স্থির হতো, সেক্ষেত্রে কাজে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে EPF-এ যুক্ত করার প্রয়োজন ছিল না। কারণ নির্ধারিত ঊর্ধ্বসীমার চেয়ে তাঁর বেতন বেশি ছিল। এখন থেকে আর তা হবে না। বর্তমানে কারও বেতন যদি ১৬০০০ টাকা হয়, বাধ্যতামূলক ভাবে তাঁকে EPF-এ যুক্ত করতে হবে।

আরও পড়ুন: আমেরিকার চাপেই UPI-তে ফি? জবাব দিল কেন্দ্র, বিবৃতিতে বলা হল…

অশ্বিনী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি উঠছিল। আজ মন্ত্রিসভার বৈঠকে তাতে অনুমোদন দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেতনের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে শেষ বার ১৫০০০ টাকা হয়েছিল। 

কেন্দ্রীয় সরকারের দাবি, গত কয়েক বছরে মজুরির ধারাবাহিক বৃদ্ধি, আয়বৃদ্ধি, কর্মসংস্থানের প্রসারকে মাথায় রেখেই বেতনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৫০০০ টাকা করা হল। ২০১৪ থেকে গত ১২ বছরে গড় ন্যূনতম মজুরি এবং জীবনযাত্রার খরচ, দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। বর্তমানে একজন বেতনভোগী কর্মীর মাসিক গড় আয় প্রায় ২৩০০০ টাকায় পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন: সাগরে ভারতীয় নৌবাহিনী ও পাকিস্তানি জাহাজের মধ্যে সংঘর্ষ, আন্তর্জাতিক জলসীমায় বেনজির ঘটনা

EPFO-র দু’টি ভাগ, একটি EPF, অন্যটি EPS. বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের যে অংশ কেটে নেওয়া হয় প্রতি মাসে, তার পুরোটা জমা হয় EPF-এ। আর সংস্থার তরফে যে টাকা জমা করা হয়, তা জমা পড়ে পেনশন তহবিলে। পেনশন তহবিলের টাকা অবসরের আগে তোলা যায় না। বেতনের উর্ধ্বসীমা বাড়ালে বেসরকারি সংস্থার বহু কর্মীকে পেনশন তহবিলের আওতায় আনা যাবে বলে মনে করা হচ্ছে। কারণ এতদিন যে নিয়ম ছিল, সেই অনুযায়ী, মূল বেতন ১৫০০০ টাকার বেশি হলে পেনশন তহবিলে অর্থ জমা করা যেত না। গোটা টাকাটাই প্রভিডেন্ট ফান্ডে যেত। বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির ফলে এবার সেই সুবিধা মিলবে। এতে পেনশনের পরিমাণ বাড়বে।

গত ১২ বছর পেনশন প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন বহু কর্মী। তাই বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হল বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, EPFO পৃথিবীর বৃহত্তম সামাজিক সুরক্ষা প্রকল্প। বর্তমানে তার সদস্যসংখ্যা ৭.৯৮ কোটি। নথিভুক্ত রয়েছে ৭.৬৮ লক্ষ ব্যবসায়িক সংগঠন। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget