এক্সপ্লোর

Pune Rape Accused Arrested : ড্রোন উড়িয়ে চলছিল খোঁজ, একটা শার্টই ধরিয়ে দিল পুণে ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে, আখের ক্ষেত থেকে তুলে আনল পুলিশ

নানা ভাবে পুলিশের চোখকে ফাঁকি দিলেও পুলিশ-কুকুর ধরিয়ে দিল তাকে। আর অভিযুক্তের কাছে পৌঁছতে সাহায্য করল একটি শার্ট। 


পুণে : ১৩ টি পুলিশবাহিনী, পুলিশ কুকুরের লাগাতার অনুসন্ধান, ড্রোন উড়িয়ে তল্লাশির পর ধরা পড়ল পুণে ধর্ষণকাণ্ডের অভিযুক্ত। মঙ্গলবার পুনেতে বাসের ভেতরে মহিলাকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত গা-ঢাকা দেওয়ার সবরকম চেষ্টা করেছিল। নানা ভাবে পুলিশের চোখকে ফাঁকি দিলেও পুলিশ-কুকুর ধরিয়ে দিল তাকে। আর অভিযুক্তের কাছে পৌঁছতে সাহায্য করল একটি শার্ট। 

অভিযোগ, বাসের ভিতর মহিলাকে ধর্ষণ করে মাস্ক পরে পালিয়েছিল সে। এরপর সারা রাজ্যে তোলপাড় পড়ে যায়। মনে করিয়ে দেয় নির্ভয়াকাণ্ড। অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গারের মুখ মাস্কে ঢাকা থাকলেও পুলিশ চিনে ফেলে দাগী অপরাধীকে। এর আগেই একাধিক খারাপকাজ ঘটিয়েছে সে। মহারাষ্ট্র সরকারের নির্দেশে পুলিশ পুণে জেলা এবং  বাইরে শুরু করে চিরুনিতল্লাশি। কাজে লাগানো হয় ড্রোন। ১০০ জনেরও বেশি পুলিশকর্মী  ১৩ টি দলে ভাগ হয়ে খোঁজ শুরু করে। অবশেষে বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে এক আত্মীয়ের বাড়িতে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত । সে সময় আত্মীয়রাই সেই খবর পুলিশকে জানায়, দাবি এনডিটিভি প্রতিবেদনে।  

প্রতিবেদনে দাবি, পুলিশ জানিয়েছে, গা-ঢাকা দিয়ে অভিযুক্ত গেড়ে  পরিবারের কাছে কবুল করেছিল অপরাধের কথা। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছিল গেড়ের ছেড়ে ফেলা একটিশার্ট। তার গন্ধ অনুসরণ করে করেই অভিযুক্তের আত্মীয়ের গ্রামে পৌঁছয় পুলিশ। গেড়ে  আত্মীয়দের বাড়ির কাছে একটি খালের কাছে একটি আখ ক্ষেতে লুকিয়ে ছিল। সেখান থেকেই পুলিশ গ্রেফতার করে তাকে।  

পুনের শিরুরের বাসিন্দা অভিযুক্তের বয়স ৩৭। একাধিক অপরাধ ঘটানোর ইতিহাস আছে তার।  অহল্যনগর জেলার ভিন্ন থানায় তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ রয়েছে। চুরি , ডাকাতি, ছিনতাই , নানা অপরাধে জেল খেটেছে সে।  ২০১৯ সাল থেকে জামিনে রয়েছে সে। এনডিটিভির প্রতিবেদনে দাবি, অভিযুক্ত রাজনৈতিকভাবে সক্রিয় ছিল। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময় তিনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতার হয়ে কাজ করেছিল বলে খবর। 

জানা গিয়েছে,পুণের স্বরগেট ডিপোতে প্রায়ই সে নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করে ঘুরে বেড়াত। নির্যাতিতার কাছেই সে নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল।  "দিদি"  সম্বোধন করে, মিথ্যা পরিচয় দিয়ে সে সুযোগ নেয়। ভুল বাসে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ।  

আরও পড়ুন : পুলিশের জালে পুণে ধর্ষণকাণ্ডের অভিযুক্ত                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget