এক্সপ্লোর

Pune News : 'ধর্ষণ করে' পালিয়েছিল মাস্ক পরে, ৬৮ ঘণ্টা পর পুলিশের জালে পুণে ধর্ষণকাণ্ডের অভিযুক্ত

Pune Bus Rape : আগেও একাধিক অপরাধ ঘটিয়ে জেল খেটেছে সে। ইদানীং জামিনে জেলের বাইরে ছিল অভিযুক্ত। কয়েকদিনের মাথাতেই আবার অপরাধ ঘটানোর অভিযোগ উঠল তার বিরুদ্ধে। 

পুণে: মহারাষ্ট্রের পুণেতে ধর্ষণকাণ্ডে অবশেষে গ্রেফতার। ঘটনার ৩ দিনের মাথায় শিরুর তেহশিল এলাকা থেকে মূল অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গারেকে গ্রেফতার করল পুণে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত পুলিশের খাতায় দাগি আসামী। আগেও একাধিক অপরাধ ঘটিয়ে জেল খেটেছে সে। ইদানীং জামিনে জেলের বাইরে ছিল অভিযুক্ত। কয়েকদিনের মাথাতেই আবার অপরাধ ঘটানোর অভিযোগ উঠল তার বিরুদ্ধে। 

কী অভিযোগ

সোমবার, পুণের স্বরগেট ডিপোতে দাঁড়িয়ে থাকা ২৬ বছরের এক তরুণীকে বাসে তুলে ধর্ষণের অভিযোগ ওঠে দত্তাত্রেয়র বিরুদ্ধে। নির্যাতিতা তাঁর বয়ানে দাবি করেন, তিনি ভোর বেলা বাসস্ট্যান্ডে পৌঁছান। কোন বাস আগে ছাড়বে তা জিগ্যেস করেন ওই ব্যক্তিকে। অভিযুক্তি তাঁকে দেখিয়ে দেয় একটি বাস। সেখানে মহিলা উঠতেই , তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত।

দত্তাত্রেয়র খোঁজে তাঁর গ্রামে হানা

বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায় ঘটনা ঘটিয়ে মাস্ক পরে চলে যায় সে। দত্তাত্রেয় রামদাস গারেকে পুলিশ শনাক্ত করতে পারলেও, ঘটনার পর ৩ দিন লেগে গেল তাকে ধরতে।  ধর্ষণের অভিযোগের তদন্তে নেমে ১৩ জনের তদন্তকারী দল গঠন করে পুণে পুলিশ। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় পুণের বাস ডিপোর ম্যানেজার-সহ ২৩ জন নিরাপত্তা কর্মীকে। অভিযুক্ত দত্তাত্রেয়র খোঁজে তাঁর গ্রামে হানা দেন তদন্তকারীরা। অবশেষে শিরুর তহসিল থেকে তাকে গ্রেফতার করল পুণে পুলিশ।

পালিয়েই গ্রামে 

বৃহস্পতিবারই পুলিশের এক শীর্ষ আধিকারিক  'ইন্ডিয়া টুডে'কে জানান , পুণে পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করার জন্য জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। শিরুরে  ড্রোন ইমেজিং করে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত শিরুরের একটি আখ ক্ষেতে লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর দুপুর ২টা থেকে অভিযুক্তের ফোন বন্ধ ছিল। সে নিজের গ্রাম  শিরুরে পালিয়ে যেতে পারে, বলে আগেই আন্দাজ করেছিল পুলিশ।  

এই ঘটনায় মহারাষ্ট্র জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন,সরকার অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাইবে অর্থাৎ অপরাধ প্রমাণ হলে তার মৃত্যুদণ্ডও চাইবে সরকার।অভিযুক্তের সম্পর্কে যে কোনও তথ্য দিতে পারলে  ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।  মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী রাজ্য জুড়ে সব বাস ডিপোর নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই যে সব বাসগুলোর অনুমোদন  বাতিল করেছে, সেগুলিকে ১৫ এপ্রিলের মধ্যে ডিপো থেকে সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন।           

 

 

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
I.N.D.I.A Bloc: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget