এক্সপ্লোর

Amritsar High Alert: বাড়ির ভিতরে থাকার পরামর্শ, সকালেও বাজল সাইরেন; হাই অ্যালার্ট জারি অমৃতসরে

Punjab News: গতকাল পাঞ্জাবে ব্ল্যাকআউট হয়। আজ সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা। অমৃতসর, আম্বালা-সহ সেনা ক্যান্টনমেন্ট এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

পার্থ প্রতিম ঘোষ, অমৃতসর: সীমান্তে সংঘর্ষবিরতির আবহেই এবার দেশের একাধিক জায়গায় জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে অমৃতসর। ভারত-পাক সীমানা লাগোয়া রাজ্য পঞ্জাবেও পাক আগ্রাসন লক্ষ্য করা গিয়েছে। তাই বিপদ এড়াতে পঞ্জাবের অমৃতসরে হাই অ্যালার্ট (Amritsar High Alert) জারি করা হয়েছে। 

হাই অ্যালার্ট জারি অমৃতসরে: ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে, অমৃতসরে হাই অ্যালার্ট জারি। সকালেও বাজল সাইরেন। পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন অমৃতসরের DC. তবে আমজনতাকে বাড়ির ভিতরে এবং বারান্দা বা জানলার কাছে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল পাঞ্জাবে ব্ল্যাকআউট হয়। আজ সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা। অমৃতসর, আম্বালা-সহ সেনা ক্যান্টনমেন্ট এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে ভারত-পাক উত্তেজনার আবহে পাঞ্জাবে বড়সড় নাশকতার ছক বানচাল। BSF ও পাঞ্জাব গ্রামীণ পুলিশের তৎপরতায় অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। ২ কেজি ৭০০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যার মধ্যে ৯৭২ গ্রাম RDX রয়েছে। এছাড়া, ২টি হ্যান্ড গ্রেনেড, ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, ২টি ডিটোনেটর, ৮টি ব্যাটারি, ব্ল্যাকবক্স এবং IED সার্কিট। ধাতব তারে জড়ানো হলুদ প্যাকেটের মধ্যে ছিল অস্ত্র এবং বিস্ফোরক। অমৃতসরের আজনালা থানার চকবালা গ্রামের কাছে চাষের জমি থেকে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক পাচার করা হয়েছে BSF জানিয়েছে।                                                                     

পঞ্জাবের মতো প্রায় একই পরিস্থিতি ভারত-পাকিস্তান সীমানা আরেক রাজ্যেও। গুজরাতেও রাতভর ব্ল্যাকআউট চলেছে। সংঘর্ষবিরতি লঙ্ঘনের পর গতকাল বিকেল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। সন্ধেয় ফের ব্ল্যাকআউট। যদিও আজ সকালে লোকজন রাস্তায় বেরিয়েছেন। প্রশাসনের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সন্ধেয় ব্ল্যাকআউট জারি থাকবে। অন্যদিকে, আরব সাগরের ধারে গুজরাতে কচ্ছ উপকূলে মৎস্যজীবীরা উদ্বিগ্ন। পাকিস্তান ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হবে। সমুদ্রে মাছ ধরতে যেতে না পারলে, সংসার কীভাবে চলবে, চিন্তায় রয়েছেন মৎস্যজীবীরা।

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget