এক্সপ্লোর

Punjab Situation Update: খুলেছে দোকানপাট, চলছে গাড়িও; জনজীবন স্বাভাবিক পঞ্জাবে

Amritsar News: অমৃতসরে রাত পৌনে ৯টা থেকে সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। আজ সকাল থেকে জনজীবন স্বাভাবিক। গাড়ি চলাচল করছে। লোকজন রাস্তায় বেরিয়েছে। দোকানপাট খুলেছে।

পার্থ প্রতিম ঘোষ, অমৃতসর: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পঞ্জাব (Punjab Situation Update)। আজও অমৃতসরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গত রাতে হাই অ্যালার্ট জারি থাকলেও সকাল থেকে অন্য ছবি রাজ্য়ের একাধিক জায়গায়। রাতে বাতিল করা হয় অমৃতসর বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা।

জনজীবন স্বাভাবিক পঞ্জাবে: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পঞ্জাব। গতকাল রাতেও রাজ্যের একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি ছিল। অমৃতসরে রাত পৌনে ৯টা থেকে সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। আজ সকাল থেকে জনজীবন স্বাভাবিক। গাড়ি চলাচল করছে। লোকজন রাস্তায় বেরিয়েছে। দোকানপাট খুলেছে। তবে আজও অমৃতসরের স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।গতকাল অমৃতসর বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও রাতে তা বাতিল করা হয়।  

গতরাতে পঞ্জাবের বেশি কিছু জায়গায় অ্যালার্ট জারি করা হয়। যার মধ্যে ছিল অমৃতসর, জলন্ধর, গুরুদাসপুরের মতো জায়গা। আলো নিভিয়ে রাখতে বলা হয় প্রশাসনের তরফে। অন্যদিকে অমৃতসরে রাত ৮টা ৪৫ থেকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। আলো নিভিয়ে দেওয়া হয় বাড়ি এবং হোটেলের। লোকজনকে বাইরে বেরোতে এমনকী বাড়ি বা হোটেলের বারান্দায় আসতেও নিষেধ করা হয়  বাজতে শুরু করে সাইরেনও। প্রশাসনের তরফে বলা হয় কিছু সতর্কবার্তা পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাত ১২টা পর্যন্ত এই পরিস্থিতি ছিল। তারপর ব্ল্যাকআউট তোলা হলেও আলো না জ্বালানো, রাস্তায় না বেরোনোর নির্দেশ দেওয়া হয়। এদিন সকাল ৬টার পর প্রশাসনের তরফে স্বাভাবিক জীবনে ফিরতে বলা হয়। এরপরই দোকানপাট খোলে এবং লোকজন রাস্তায় বেরিয়েছে। এই অ্যালার্টের বিষয়ে প্রশাসন সূত্রে জানানো হয়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে ভারত-পাক উত্তেজনার আবহে পঞ্জাবে বড়সড় নাশকতার ছক বানচাল করা হয় রবিবার। BSF ও পঞ্জাব গ্রামীণ পুলিশের তৎপরতায় অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। ২ কেজি ৭০০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যার মধ্যে ৯৭২ গ্রাম RDX ছিল। এছাড়া, ২টি হ্যান্ড গ্রেনেড, ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, ২টি ডিটোনেটর, ৮টি ব্যাটারি, ব্ল্যাকবক্স এবং IED সার্কিট। ধাতব তারে জড়ানো হলুদ প্যাকেটের মধ্যে ছিল অস্ত্র এবং বিস্ফোরক। অমৃতসরের আজনালা থানার চকবালা গ্রামের কাছে চাষের জমি থেকে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক পাচার করা হয়েছে BSF জানিয়েছে।              

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget