এক্সপ্লোর

Rahul Ganhdi News: ‘সকাল সকাল গা থেকে মদের গন্ধ বেরোয়’, এবার ধারাল আক্রমণে রাহুল গাঁধী, পাল্টা আম আদমি পার্টি

Rahul Gandhi on Bhagwant Mann: ভগবন্ত মানকে আক্রমণ রাহুল গাঁধীর। পাল্টা আম আদমি পার্চি।

নয়াদিল্লি: ভোটচুরি নিয়ে একজোট বিরোধীরা। কিন্তু বিরোধীরা সকলেই কি ঐক্যবদ্ধ? কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে দূরত্ব নিয়ে বেশ কিছু দিন ধরেই এই প্রশ্ন উঠছিল। এবার সেই মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠল। সরাসরি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। পাল্টা আবার তাঁকে বিঁধেছে AAP. (Rahul Gandhi on Bhagwant Mann)

বুধবার পঞ্জাবের সাংরুরে কংগ্রেসের ‘ইনসাফ ব়্যালি’ ছিল। সেখানে বক্তৃতা করতে গিয়ে ভগবন্তকে নিশানা করেন রাহুল। লোকসভায় ভগবন্তের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “লোকসভায় ওঁর সঙ্গে ছিলাম। আমাদের সঙ্গেই বসতেন উনি, ঠিক আমাদের পাশে, আমাদের মধ্যে। সকাল ১১টার সময়ই ওঁর নিঃশ্বাসে মদের গন্ধ বের হতো।” (Rahul Ganhdi News)

আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা

রাহুল জানান, ভগবন্তের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি। তিনি মদ্যপান করবেন, না করবেন না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু এক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ পঞ্জাবের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি রাজ্যে মাদকবিরোধী প্রচারে নেতৃত্ব দেবেন বলেই প্রত্যাশা করেন সকলে। 

ভগবন্ত প্রসঙ্গে রাহুল বলেন, “আমি বলছি না ভগবন্ত মানের মদ্যপান কার উচিত নয়। সেটা ওঁর ব্যক্তিগত বিষয়। উনি মদ্যপান করতে চাইলে, সেটা একান্তই ওঁর ব্যাপার। কিন্তু মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে এমন কারও মুখ্যমন্ত্রী থাকা উচিত নয়, সন্ধে হতেই যাঁকে মত্ত অবস্থায় পাওয়া যায়।”

আরও পড়ুন: আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও

পঞ্জাবে মদ এবং মাদকাসক্তির বিরুদ্ধে লড়তে গেলে একজন প্রকৃত সমব্যথী, দৃঢ় মানসিকতার নেতা প্রয়োজন বলে মন্তব্য করেন রাহুল। তাঁর কথায়, “এমন একজনকে প্রয়োজন, যিনি পঞ্জাবের জন্য লড়বেন, যিনি মাদক সেবনের যন্ত্রণা বুঝবেন, যিনি পঞ্জাবের যন্ত্রণাকে অনুভব করবেন।”

রাহুলের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে AAP. দিল্লিতে দলের সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, “রাহুল গাঁধীর বিরুদ্ধেও তো মাদক সেবনের অভিযোগ উঠেছে। কিন্তু অভিযোগ দিয়ে কিছু হয় না। আমার মনে হয় রাহুল গাঁধী যে জায়গায় রয়েছেন, তাতে এই ধরনের নিম্নরুচির মন্তব্য না করাই ভাল। বিজেপি হোক বা কংগ্রেস, পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে কিছু যায় আসে না ওদের। শুধু পঞ্জাবকে আক্রমণ করাই লক্ষ্য।”

তবে শুধু মাত্র AAP-কেই নিশানা করেননি রাহুল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও পঞ্জাবের সভা থেকে নিশানা করেন তিনি। বলেন, “মাদক নিয়ে কতদিনের টাইমলাইন বেঁধে দিয়েছিলেন শাহ? তিন বছর না? আগামী তিন বছরে উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই থাকবেন না।” প্রকাশ্য দিনের আলোয় খুন হয়ে যাওয়া, পঞ্জাবের তারকা শিল্পী সিধু মুসেওয়ালার বাবাও রাহুলের সভায় উপস্থিত ছিলেন। পঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানুষের কাছে দায়বদ্ধ থাকবে, পঞ্জাবে এমন সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন। আগামী বছর বিধানসভা নির্বাচন পঞ্জাবে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
Advertisement

ভিডিও

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget