এক্সপ্লোর

US Midterm Election Results: বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা

Barack Obama: আমেরিকার মিডটার্ম নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালেন বারাক ওবামা।

ওয়াশিংটন: আমেরিকার মসনদ থেকে বিদায় নিয়েছেন একদশক আগে। সক্রিয় রাজনীতিতে আর দেখাও যায় না সেভাবে। কিন্তু এবারের মিডটার্মের নির্বাচনে একেবারে জামার গিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থীদের হয়ে। আবারও আগের ভঙ্গিতে তাঁকে পেয়েছিলেন সকলে। আমেরিকায় মিডটার্ম নির্বাচন বারাক ওবামার সেই খাটনির সুফলও ডেমোক্র্য়াটরা বেশ খানিকটা পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। (Barack Obama)

মিডটার্ম নির্বাচনের ঠিক আগে আগে এবারে ডেমোক্র্যাটদের হয়ে প্রচারে নামেন ওবামা। ওহায়ো, মিশিগান, জর্জিয়ায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। নির্বাচনী খরচ তুলতেও সক্রিয় ভূমিকায় দেখা যায় তাঁকে। এমনকি মিশিগানে ডেমোক্র্যাটদের প্রার্থী আব্দুল আল সায়েদের হয়েও প্রচারে যান ওবামা। অথচ ওবামা সরকারের একাধিক সিদ্ধান্তের সমালোচক বলেই পরিচিত আব্দুল। (US Midterm Election Results)

আব্দুলের সঙ্গে মতবিরোধের কথা অস্বীকারও করেননি ওবামা। বরং ডেট্রয়েটের প্রচারসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমার সরকার যেসব কাজ করতে চেয়েছিল, তার কিছু কিছু বিষয়ে আপত্তি ছিল আব্দুলের। আমার সব পদক্ষেপের সঙ্গে কে-ই বা একমত হন? মিশেলও (ওবামার স্ত্রী) একই গোত্রে পড়ে। দিনে অন্তত পাঁচবার আমাকে বলে ‘কী বোকা তুমি? এটা কেন করলে?’।” ওবামার সেই মন্তব্যে হাসির রোল ওঠে। 

তবে রাজনৈতিক বিশ্লেষকরা ওবামার সেই মন্তব্যকে বিশেষ গুরত্ব দিয়ে দেখেছিলেন। তাঁদের মত ছিল, নিজের স্ত্রীর উদাহরণ টেনে আদি এবং নব্য ডেমোক্র্যাটদের মধ্যে আসলে সেতুবন্ধন গড়েন ওবামা। ডেমোক্র্যাটস শিবিরে থেকেও যাঁরা দলের পরিচয়ে পরিচিত হতে চাইছিলেন না, তাঁদেরও আবেগের সুতোয় বেঁধে দেন বিচক্ষণ ওবামা। 

শুধু তাই নয়, এবারে প্রচারে গিয়ে ট্রাম্পকে ধারাল আক্রমণ করতে দেখা যায় ওবামাকে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে কটাক্ষ, বিদ্রুপও করতে ছাড়েননি তিনি। ওবামাকে বলতে শোনা যায়, “এই নির্বাচনই আমাদের শেষ সুযোগ, যার মাধ্যমে ওঁর মূর্খামিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখার সর্বশেষ এবং সর্বোত্তম সুযোগ পাওয়া যেতে পারে।” ওহায়োতে ওবামা বলেন, “এখন হোয়াইট হাউসের দিকে তাকালে মনে হয় সাদ্দাম হুসেন যেন চিজ়কেক ফ্যাক্টরি খুলে বসে রয়েছেন।”

ডেমোক্র্যাটদের তরফে যে সময় ওবামাকে প্রচারে নামানো হয়, তাও গুরুত্বপূর্ণ। প্রচারের একেবারে শেষ চরণে ওবামাকে মাঠে নামায় তারা। এর ফলে ডেমোক্র্যাটস শিবিরের নতুন প্রজন্মের প্রার্থীরা নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার সুযোগ পান যথেষ্ট। একেবারে শেষ লগ্নে নিজের তারকাসুলভ, খ্যাতির জোরাল আলো নিয়ে হাজির হন ওবামা। উল্টো দিকে, ট্রাম্পের জনসভা ঘিরে ক্ষোভ-অসন্তোষ সামনে আসছিল চোখে পড়ার মতো। 

ওবামার আমলে হোয়াইট হাউসে বিবৃতি লেখার দায়িত্বে ছিলেন ডেভিড লিট। ডেমোক্র্যাটদের হয়ে ওবামার এই প্রচারপর্বকে ব্যাখ্য়া করতে গিয়ে তিনি বলেন, “ওবামা নতুন প্রজন্মের নেতাদের সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি সবকিছুতে জড়িয়ে পড়ার কোনও চেষ্টা করেননি। এখনও আমেরিকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে ওবামার। ভোটারদের একাই ভোটকেন্দ্রে টেনে আনার ক্ষমতা রয়েছে। বিশেষ করে তরুণ ভোটার, কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে তাঁর প্রভাব বেশ। আমেরিকার রাজনীতিতে আর কোনও প্রাক্তন প্রেসিডেন্টের এই কৃতিত্ব নেই। মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারেন তিনি। তাঁর সাধারণ মন্তব্যও বিচলিত করে তোলে ট্রাম্পকে। কিন্তু ওবামা একটিবারও সংযম হারাননি।”

বুধবার মিডটার্ম নির্বাচনের ফলাফল নিয়ে যখন বিচার-বিশ্লেষণ চলছে, আমেরিকার কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ যখন একটু একটু করে স্পষ্ট হচ্ছে সেই সময়ও বিবৃতিতে আবেগঘন বার্তা দেন ওবামা। তিনি লেখেন, ‘মানুষ স্পষ্ট বার্তা দিয়েছেন-মানুষে মানুষে বিভাজন ঘটানো নেতা চান না তাঁরা। মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেন, এমন নেতা চান। এমন নেতা চান, যিনি সমস্যার সমাধান বের করতে পারেন…বর্তমান সরকারের কার্যকালের মেয়াদ শেষ হতে এখনও দু’বছর বাকি। এখনই কঠোর পরিশ্রম শুরু করতে হবে আমাদের। যেখানে যেখানে ক্ষমতা আছে, সেখানে পরিবর্তন আনতে হবে। দেখতে হবে, আরও ক্ষতি যেন না হয়ে যায়। ভবিষ্যতের ভিত্তিস্থাপন করতে হবে এখন থেকেই’। তাই রাজনৈতিক বিশ্লেষক থেকে ডেমোক্র্যাটস শিবিরের তাবড় নেতা, সকলেই একবাক্যে মানছেন যে, এবারের মিডটার্মে তাঁদের পক্ষে ‘X ফ্যাক্টর’ হয়ে ওঠেন ওবামা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Telangana News : চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
Donald Trump: আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
Advertisement

ভিডিও

Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget