এক্সপ্লোর

কোভিড-১৯ বিরোধী লড়াই: বাস্তবের সঙ্গে ওনার কোনও যোগই নেই! রাহুলকে পাল্টা বিজেপির

প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে সংগ্রামকে কেন্দ্রীভূত অর্থাত নিজের কব্জায় রেখে দিতে গেলে বিরাট বিপর্যয় ঘটে যাবে, রাহুলের এই অভিমতেরও বিরোধিতা করে বিজেপি নেতাটি বলেন, রাহুল গাঁধীর বাস্তবের সঙ্গে কোনও যোগ নেই, নিজের দল পরিচালিত রাজ্য সরকারগুলির সঙ্গেও বেমানান তাঁর ধারণা।

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে প্রধানমন্ত্রীর অফিসের মধ্যেই আটকে রেখে দিলে ভারত হেরে যাবে, রাহুল গাঁধীর এই বক্তব্যের পাল্টা বিজেপি তোপ দাগল, বাস্তবের সঙ্গে ওনার কোনও যোগই নেই! কোভিড-১৯ সংক্রমণের জেরে যে বিরাট স্বাস্থ্য সঙ্কট দেখা দিয়েছে, তার মধ্যেই প্রাক্তন কংগ্রেস সভাপতিকে একহাত নিলেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও। তিনি বলেন, রাহুল গাঁধী কোন জগতে থাকেন, জানি না। করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে টিম ইন্ডিয়া চেতনা দারুণ ফুটে উঠেছে, যাকে লালন পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন তৈরি, তাতে রদবদল, পরিবর্তনের পিছনে রাজ্য সরকারগুলির মতামত, অভিজ্ঞতার বড় ভূমিকা আছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে সংগ্রামকে কেন্দ্রীভূত অর্থাত নিজের কব্জায় রেখে দিতে গেলে বিরাট বিপর্যয় ঘটে যাবে, রাহুলের এই অভিমতেরও বিরোধিতা করে বিজেপি নেতাটি বলেন, রাহুল গাঁধীর বাস্তবের সঙ্গে কোনও যোগ নেই, নিজের দল পরিচালিত রাজ্য সরকারগুলির সঙ্গেও বেমানান তাঁর ধারণা। শুক্রবার ঘন্টাখানেকের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক বৈঠকে রাহুল করোনাভাইরাস ঘিরে মানুষের মন থেকে আতঙ্ক দূর করতে বলেন প্রধানমন্ত্রীকে, রাজ্যগুলিকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশীদার করে ক্ষমতা বিকেন্দ্রীকরণের চেষ্টা করতেও বলেন। রাহুল গত ১৬ এপ্রিলও সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, লকডাউন কোভিড-১৯ কে হারানোর সমাধানসূত্র নয়, কেবলমাত্র সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর একটা পজ বাটন! দেশব্যাপী লকডাউন থেকে বেরিয়ে আসার সঠিক কৌশল তৈরির দাবিও করেছিলেন রাহুল, বলেছিলেন, এব্যাপারে কী ভাবছেন, সেটা দেশবাসীকে প্রধানমন্ত্রীর জানানো দরকার।

সেরা শিরোনাম

Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget