এক্সপ্লোর

Rahul Gandhi: সংবিধান দিবসে মোদিকে আক্রমণ রাহুলের, বললেন, 'গ্যারান্টি দিয়ে বলছি উনি পড়েননি'

Indian Constitution Day: মঙ্গলবার সংবিধান দিবসে দিল্লির তালকটোরা স্টেডিয়ামে 'সংবিধান রক্ষক অভিযান' বা 'সংবিধান বাঁচাও অভিযানে' যোগ দিয়েছিলেন রাহুল।

নয়াদিল্লি: সংবিধান দিবস উপলক্ষে সংসদে বিশেষ আয়োজন। সংসদে সেই নিয়ে ভাষণও দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই অনুষ্ঠানে যোগ দিলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সংবিধান দিবস পালন করলেও, প্রধানমন্ত্রী সংবিধান পড়েননি বলে দাবি করলেন তিনি। (Rahul Gandhi)

মঙ্গলবার সংবিধান দিবসে দিল্লির তালকটোরা স্টেডিয়ামে 'সংবিধান রক্ষক অভিযান' বা 'সংবিধান বাঁচাও অভিযানে' যোগ দিয়েছিলেন রাহুল। সেখান থেকেই মোদিকে বেঁধেন রাহুল। তিনি বলেন, "নরেন্দ্র মোদিজি এবং বিজেপি সংসদে সংবিধান দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা ভারতের সংবিধান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, নরেন্দ্র মোদিজি সংবিধান পড়েননি। সংবিধান পড়ে থাকলে, যা করে চলেছেন, তা করতেন না উনি।" (Indian Constitution Day)

সাম্প্রতিক কালে এই 'সংবিধান বাঁচাও অভিযান' নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে জোর তরজা শুরু হয়েছে। সংসদের অন্দরে হোক বা সংসদের বাইরে, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে বার বার সংবিধান তুলে ধরে নিজের অবস্থান জানিয়েছেন রাহুল। সেই নিয়ে তাঁকে পাল্টা আক্রমণ করেন বিজেপি। 

এদিন রাহুল বলেন, "সংবিধানে কি সাভারকরজির কণ্ঠ রয়েছে? সংবিধানে কি লেখা রয়েছে মানুষের প্রতি হিংসা প্রয়োগ, ভীতি প্রদর্শন, মানুষ খুন অথবা মিথ্যে বুলি আউড়ে সরকার চালানোর কথা? এটা সত্য এবং অহিংসার বই।" ভারতের সংবিধান সামাজিক ক্ষমতায়নের কথা বলে, বাবাসাহেব অম্বেডকর, জ্যোতিরাও ফুলে, মহাত্মা গাঁধী, গৌতম বুদ্ধ যাঁর পূজারী ছিলেন বলেও মন্তব্য করেন রাহুল। 

সংসদে বক্তৃতা করার সময় একাধিক বার রাহুলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে।  আজও হঠাৎ করে মাইক বন্ধ হয়ে যায়। সেই প্রসঙ্গে রাহুল বলেন, "এই দেশে দলিত, জনজাতি, অনগ্রসর, দরিদ্র শ্রেণিকে নিয়ে কথা বললে মাইক বন্ধ করে দেওয়া হয়। মাইক বন্ধ করে দেওয়া হয় যখন, অনেকেই আমাকে বসে যেতে বলেছিলেন। আমি বসেছিলাম, বসব না। মাথা উঁচু করে দাঁড়াব। যত পারেন মাইক বন্ধ করুন, আমার যা বলার, তা বলবই। আজ রোহিত ভেমুলার ছবি রয়েছে এখানে, রোহিত বলতে চেয়েছিল। কিন্তু ওর কণ্ঠস্বরই কেড়ে নেওয়া হয়।" এদিন রাহুল জানান, সংবিধান শুধুমাত্র কোনও বই নয়, ভারতীয়ত্বের দলিল বলেও এদিন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget