এক্সপ্লোর

অযোধ্যার অনুপ্রেরণা ! পাকিস্তানে প্রায় তৈরি সুবিশাল রাম মন্দির, ভারত থেকে গেল এই বিশেষ জিনিস

'আমি মা গঙ্গার কাছে কিছু চাইনি। আমি শুধু রাম মন্দির চেয়েছি।' বলছেন পুরোহিত

পাকিস্তানের মাটিতে রাম  মন্দির

অযোধ্যার রাম মন্দিরে রামলালার অভিষেক ঘিরে আবেগে ভেসেছিল সারা দেশের মানুষ বিদেশ থেকে সারাবছরই এখন অযোধ্যায় আনাগোনা লেগে থাকে পর্যটকদের। কিন্তু ইচ্ছে হলেই তো বিদেশে-বিভুঁইয়ে এসে দেব-দর্শন করা যায় না। নিয়ম-কানুনের অনেক বেড়া। বিশেষ করে পাকিস্তানে থাকা হিন্দুদের কাছে তো বিষয়টা আরও কঠিন। তাই তাঁরা যান, পাকিস্তানের মাটিতেই তৈরি হোক রাম মন্দির। এই উদ্যোগে হাত লাগিয়েছেন পাকিস্তানের বহু হিন্দু ধর্মাবলম্বী। 

পড়শি দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা দিন-রাত পরিশ্রম করে তৈরি করছেন এই মন্দির।  পাকিস্তানের থারপারকার জেলার একটি গ্রামে  হিন্দু সম্প্রদায়ের মানুষ এই উদ্যোগ নিয়েছেন। সেখানে তৈরি করা শুরু হয়েছে রাম মন্দির । এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মন্দিরের পুরোহিত থারু রাম। 

ভারত থেকে পুরোহিত নিয়ে গিয়েছেন এই জিনিস

পাকিস্তানের থারপারকারে নির্মিত রাম মন্দির কোনও সরকারি পরিকল্পনার অংশ নয়। এটি তৈরিতে রাজনৈতিক দলগুলির কোনও সমর্থনও নেই। আছে কেবল মানুষের আবেগ আর জেদ।মন্দিরের পুরোহিত থারু রাম এই বিষয়ে কথা বলেছিলেন একটি ভ্লগে। থারু রাম বলেন, তিনি ভারতে এসেছিলেন বেড়াতে। এ দেশ থেকেই তিনি গঙ্গাজল নিয়ে ফিরেছেন পাকিস্তানে।  তিনি ভ্লগারকে বলেন, 'আমি মা গঙ্গার কাছে কিছু চাইনি। আমি শুধু রাম মন্দির চেয়েছি। আমি সম্পদ চাই না। আমরা রাম মন্দির চাই।' 

কী বলছেন পাকিস্তানের মানুষ 

থারু রাম বলেন, মন্দিরের নির্মাণ কাজ ৬ মাস আগে শুরু হয়েছিল। মূল মন্দিরের কাজ শেষ হয়েছে। কেবল প্রতিমার অভিষেকের অপেক্ষা। মন্দির প্রাঙ্গণে সৎসঙ্গ মঞ্চ, সীমানা প্রাচীর এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্মাণের কাজ চলছে। পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এটি তৈরিতে সাহায্য পাঠাচ্ছেন। কেউ ইট দিয়ে সাহায্য করেছেন, কেউ সিমেন্ট দিয়েছিন, আবার কেউ মিস্ত্রিদের মজুরি দিয়েছেন। এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থানই নয় বরং হিন্দু সম্প্রদায়ের ঐক্য ও অস্তিত্বের পরিচয়ও হয়ে উঠেছে। জানা গিয়েছে, এখানকার মুসলিম সম্প্রদায়ের লোকেরাও এই মন্দির নির্মাণে কোনও আপত্তি জানাচ্ছেন না, বরং কিছু লোক এর নির্মাণে সাহায্য করছেন।  

পাকিস্তানের আরও একটি রাম মন্দির 

পাকিস্তানের ইতিহাস ঘাঁটলে আরও একটি রাম মন্দিরের কথা জানা যায়। বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত তথ্য বলছে, এই রাম মন্দির রাম কুণ্ড মন্দির নামেও পরিচিত ছিল। পাকিস্তানের হিন্দুরা বিশ্বাস করেন রাম তাঁর ১৪ বছর বনবাসকালে এই অঞ্চলে বসবাস করেছিলেন । মন্দিরটি ১৬ শতকে প্রথম মান সিংহ দ্বারা নির্মিত হয়েছিল । তবে এখন আর সেখানে কোনও মূর্তি নেই বলেই জানা যায়। 

 

 

 

সেরা শিরোনাম

Yogi Adityanath's Mother's Demise : শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
Yogi Adityanath's Mother's Demise : শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget