এক্সপ্লোর

Ram Mandir : কেজি-কেজি সোনা রুপো দিয়ে শ্রীরামের পাদুকাযুগল! সামনে এল সেই নজরকাড়া ছবি

Ram Mandir Inauguration : এই পাদুকা তৈরি করেছেন হায়দরাবাদের শ্রী চল্লা শ্রীনিবাস শাস্ত্রী। পাদুকা তৈরিতে লেগেছে ১ কেজি সোনা ও ৭ কেজি রুপো।

নয়াদিল্লি : অপেক্ষা আর কয়েকদিনের । বহু প্রতীক্ষিত ২২ জানুয়ারির অপেক্ষায় রামজন্মভূমি। রাজসূয় যজ্ঞের মতোই চলছে আয়োজন। অযোধ্যায়  রাম মন্দিরের উদ্বোধনের জন্য প্রস্তুতি  চলছেপুরোদমে। প্রস্তুত ভগবান রামের পাদুকা জোড়াও। আপাতত তা দর্শনের জন্য রাখা এসজি হাইওয়ের তিরুপতি বালাজি মন্দিরে। 

এই পাদুকা তৈরি করেছেন হায়দরাবাদের শ্রী চল্লা শ্রীনিবাস শাস্ত্রী। পাদুকা তৈরিতে লেগেছে ১ কেজি সোনা ও ৭ কেজি রুপো। এ ছাড়া পাদুকাটিতে জ্বলজ্বল করছে মূল্যবান রত্ন। এখন ভক্তরা এই পাদুকা যুগল দর্শন করতে পারবেন। এর আগে রবিবার তা রামেশ্বরধাম থেকে আহমেদাবাদে আনা হয়। 

কবে অযোধ্যায় নিয়ে আসা হবে এই পাদুকাযুগল

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লাল্লার অভিষেক অনুষ্ঠানে সারা দেশ থেকে আসছেন স্বনামধন্য় বক্তিরা। তার আগে ১৯ জানুয়ারি অযোধ্যায় আনা হবে শ্রীরামের চরণ পাদুকাযুগল। এই পাদুকা হাতে নিয়ে, শ্রী চল্লা শ্রীনিবাস ৪১ দিন ধরে অযোধ্যায় নির্মাণাধীন মন্দির প্রদক্ষিণ করেছিলেন। 

কেমন আয়োজন সেদিন?

অস্থায়ী মন্দির থেকে নতুন রামমন্দিরে রামলালার মূর্তি নিয়ে যাবেন নরেন্দ্র মোদি! এই উৎসবের জন্য, ট্রাস্ট আড়াই হাজার অতিথিদের একটি তালিকাও প্রস্তুত করেছে, যাঁদের রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে চার হাজার সাধুকেও। ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে।                

আরও পড়ুন :

ফিরল করোনা, ১ দিনে দেশে ৫মৃত্যু, সতর্ক করল WHO-ও

ভক্তদের কাছে মন্দির কর্তৃপক্ষের আবেদন 

মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে ১৬ জানুয়ারি থেকে অভিষেক অনুষ্ঠানের জন্য বৈদিক আচার শুরু হবে। রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই অযোধ্যায় ভিড় এড়াতে ভক্তদের যে-যার নিজের শহর বা এলাকায় স্থানীয় মন্দিরে গিয়ে অনুষ্ঠানটি উদযাপন করতে অনুরোধ করেছেন। চম্পত রাই জানান,  ২২ জানুয়ারি অযোধ্যায় না এসে বরং স্থানীয় ধর্মস্থানে রামলাল্লাকে স্মরণ করতে । নিকটতম মন্দির ছোট হোক বা বড়, সেখানেই যেন শাল প্রাংশু মহাভূজ রথীর আরাধনা করেন ভক্তরা, এমনটাই আবেদন ট্রাস্টের।   

আডবাণী-জোশিকে যোগ না দেওয়ার অনুরোধ, রাম মন্দিরের উদ্বোধনীতে আমন্ত্রিত তালিকায় কারা ? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget