এক্সপ্লোর

রামমন্দির নির্মাণ ভারতকে শক্তিশালী রাষ্ট্র বলে তুলে ধরবে, বললেন আডবাণী

আগামীকাল অযোধ্য়ায় রামমন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রাক্কালে এহেন অভিমত আডবাণীর। কালকের দিনটি তাঁর ও সব ভারতবাসীর কাছেই ঐতিহাসিক, আবেগময় হতে চলেছে বলে মন্তব্য করেন তিনি।

নয়াদিল্লি: ১৯৯০ এ সোমনাথ থেকে তিনি অযোধ্যা অভিমুখে যে রথযাত্রায় বেরিয়েছিলেন, সেই স্মৃতি রোমন্থন করে প্রবীণ লালকৃষ্ণ আডবাণী বললেন, তিনি বিশ্বাস করেন, রামমন্দির ভারতকে এক শক্তিশালী, সমৃদ্ধশালী, সম্প্রীতিতে ভরা দেশ হিসাবে তুলে ধরবে যেখানে সবাই ন্যয়বিচার পাবে, কাউকে বাইরে রাখা হবে না যা সুশাসনের পরাকাষ্ঠা রামরাজ্য নিয়ে আসবে। আগামীকাল অযোধ্য়ায় রামমন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রাক্কালে এহেন অভিমত আডবাণীর। কালকের দিনটি তাঁর ও সব ভারতবাসীর কাছেই ঐতিহাসিক, আবেগময় হতে চলেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষুদ্র, বিনম্র মনে ভাবি যে, রামজন্মভূমি আন্দোলনের সময় ভাগ্যের ফেরে ১৯৯০ সালে সোমনাথ থেকে অযোধ্যা যাত্রায় বেরিয়ে কেন্দ্রীয় ভূমিকা, কর্তব্য পালন করেছিলাম। ওই যাত্রা অসংখ্য অংশগ্রহণকারীর আবেগ, শক্তি, বাসনার মেলবন্ধন ঘটিয়েছিল। ভারতের সাংস্কৃতিক ও সভ্যতার ঐতিহ্যে শ্রী রামের এক শ্রদ্ধার আসন রয়েছে। রাম হলেন সম্মান, মর্যাদা, মাধুর্য্য ও শৃঙ্খলার মূ্র্ত রূপ। এই মন্দির তাঁর মহান গুণাবলী অনুসরণ করতে সব ভারতবাসীকে উদ্ধুদ্ধ করবে বলে আমার বিশ্বাস। আডবাণীর বয়স এখন ৯২। দেশে কোভিড অতিমারী সংক্রমণ ঘিরে উদ্বেগ, তাঁর বয়স, সব মাথায় রেখে কাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুসারে আমন্ত্রিতদের তালিকায় রাখা হয়নি আডবাণীকে।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget