এক্সপ্লোর

Delhi Blast : 'আত্মঘাতী হামলার প্যাটার্ন নয়', তবে ঠিক কী কারণে লালকেল্লার সামনে বিস্ফোরণ? তদন্তে মোড় ঘোরানো তথ্য

দিল্লিতে কি আত্মঘাতী হামলা চালানো হয়েছে? নাকি একের পর এক সঙ্গী গ্রেফতার হওয়ার পর, ঘাবড়ে গিয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দিল্লির দিকে পালিয়ে এসেছিল উমর উন নবি?

নয়া দিল্লি :  দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা? একের পর এক সঙ্গী ধরা পড়ে যাওয়াতেই কি মরিয়া হয়ে তড়িঘড়ি করে এই অ্যাকশন প্ল্যান করেছিল ডাক্তার  উমর উন নবি ? এই বিষয়টিই সবার আগে গোয়েন্দাদের মাথায় আসে। আলোচনায় আসে আত্মঘাতী হামলার তত্ত্ব। তবে তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন দিক আসছে সামনে। এখন গোয়েন্দাদের সন্দেহ, এটা কোনও আত্মঘাতী হামলা নয়।

গোয়েন্দা সূত্রের খবর, সোমবার সন্ধের ঘটনাপ্রবাহ দেখে, প্রাথমিক তদন্তে তাদের ধারণা, এটা কোনও আত্মঘাতী হামলা নয়।  এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকেই এই দুটো প্রশ্ন তাড়া করছে। সূত্রের খবর, পুলওয়ামা, ফরিদাবাদ, দিল্লি-এনসিআর-এর যৌথ তল্লাশি অভিযানে জঙ্গি মডিউলের পর্দা ফাঁস হওয়ার পর চাপে পড়ে গিয়েছিল সন্দেহভাজন জইশ জঙ্গি উমর উন নবি। বিশেষ করে, চিকিৎসকদের সন্ত্রাস ব্রিগেডের একের পর এক সদস্য ধরা পড়ে যাওয়ায়, আরও বেশি চাপে ছিল পুলওয়ামার বাসিন্দা ওই চিকিৎসক। তাহলে কি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে অন্যত্র পালানোর ছক ছিল উমরের? পালাতে গিয়েই কি তড়িঘড়ি ঘটে যায় দুর্ঘটনা? নাকি পালাতে গিয়ে ধরা পড়ে গেলে, বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল ?  

তবে এখন সংবাদ সংস্থা এএনআই গোয়েন্দা সুত্রের উল্লেখ করে লেখে, দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে বিস্ফোরণটি কোনও সাধারণ আত্মঘাতী হামলা ছিল না, তবে সন্দেহভাজন ব্যক্তি আতঙ্কিত হয়ে অকালেই এটি ঘটিয়ে থাকতে পারে ।                       

সাধারণত কোনও আত্মঘাতী হামলা হলে গাড়িটি কোনও টার্গেটে ধাক্কা মারে। তাই মনে করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি আত্মঘাতী গাড়ি বোমা হামলার স্বাভাবিক যে ধরণ, তা অনুসরণ করেনি। এমন কোনও জনবহুল বাজার বা জমায়েতের জায়গায় এই ঘটনা ঘটলে আরও বড় বিপদ ঘটে যেত, তা না করে রাস্তায় চলতে চলতে বিস্ফোরণ আত্মঘাতী হামলার ক্ষেত্রে হওয়ার কথা নয়।  এছাড়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি একেবারেই সময়কাল পেরিয়ে যাওয়া অনুন্নত মানের ছিল। বিস্ফোরণের ফলে কোনও গর্তও তৈরি হয়নি এবং ঘটনাস্থল থেকে কোনও প্রজেক্টাইল উদ্ধার করা হয়নি। ডিভাইসটি যখন বিস্ফোরিত হয় তখন গাড়িটি চলছিল। তা থেকেই মনে হয়, সন্দেহভাজন ব্যক্তি চাপের মুখে তাড়াহুড়ো করে কাজটি করে থাকতে পারে           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget