এক্সপ্লোর

Republic Day 2024: নজরদারি ১০০০ সিসিটিভি ক্যামেরার! কেমন নিরাপত্তায় মুড়ল দিল্লি?

Republic Day 2024 Security:শুধুমাত্র প্যারেডের রুট এবং তার লাগোয়া এলাকাতেই ১৪ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন। নিরাপত্তায় যাতে কোনওরকম ফাঁক না থাকে সেই চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নয়াদিল্লি: ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। রাজধানীজুড়ে মোতায়েন করা হয়েছে ৭০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র প্যারেডের রুটেই ৮ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। বিশেষভাবে নজরদারির জন্য বসানো হয়েছে এক হাজার সিসিটিভি ক্যামেরা। 

২৬ জানুয়ারির অনুষ্ঠানের জন্য আগে থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল দিল্লিকে। ২৫ জানুয়ারি রাত ১০টা থেকেই দিল্লির সীমানা সিল করা হয়েছে। ভারী যানবাহন, হালকা মাল পরিবহনের গাড়ি চলাচলে লাগাম টানা হয়েছে। আধুনিক সরঞ্জাম ব্যবহার করে যেমন নজরদারি চলেছে, তেমনই পুলিশকর্মী নামিয়ে নজরদারিও চলছে।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে  দিল্লির স্পেশাল কমিশনার অফ পুলিশ (আইন ও শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক জানিয়েছেন যে বিভিন্নরকম ঝুঁকির কথা মাথায় রেখেই নানা রকম ভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইনটেলিজেন্স এজেন্সি, দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি নানা সূত্রে খবর পেয়েছে, বিপদ বা ঝুঁকির সতর্কতা রয়েছে তাই সেভাবেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

কখন কী হবে?
সকাল ১০টা ৫ মিনিটে ন্য়াশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সকাল ১০টা ২২ মিনিটে কর্তব্যপথে পৌঁছবেন প্রধানমন্ত্রী। 

সকাল ১০টা ২৫ মিনিটে কর্তব্যপথে পৌঁছবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। 

সকাল ১০টা ২৭ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে থাকবেন এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ। 

প্রথমেই হবে জাতীয় পতাকা উত্তোলন। তারপর জাতীয় সঙ্গীত। 

সকাল সাড়ে ১০টা নাগাদ রাজধানীর কর্তব্যপথে শুরু হবে কুচকাওয়াজের অনুষ্ঠান। বিজয়চক থেকে শুরু হয়ে লালকেল্লা ময়দানের দিকে এগোবে প্যারেড। 

বিকেল ৪টেয় আটারি-ওয়াঘা সীমান্তে হবে বিটিং দ্য রিট্রিট। 

বিশেষ আকর্ষণ:
৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অংশ নিচ্ছে ফরাসি বাহিনীর ৯৫ জন সদস্য। ৩৩ সদস্যের ফরাসি মিলিটারি ব্যান্ডও থাকছে কুচকাওয়াজে। ফ্রান্সের বায়ুসেনার দুটি রাফাল যুদ্ধবিমানও থাকছে প্রজাতন্ত্র দিবসের সমারোহে। দিল্লিতে এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্য়ুয়েল মাকরঁ। সন্ধে ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন মাকরঁ। আজ রাতের বিমানেই দিল্লি থেকে ফ্রান্সে ফিরে যাবেন তিনি। 

আরও পড়ুন: কর্তব্যপথে কখন শুরু প্যারেড? কখন পৌঁছবেন মোদি? রইল সম্পূর্ণ সময়সূচি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget