এক্সপ্লোর

মাদক মামলা: একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী, খারিজ ভাই সৌভিকের আবেদন

গত ৮ সেপ্টেম্বর তাঁকে মাদক মামলায় গ্রেফতার করে এনসিবি...

মুম্বই: দীর্ঘ একমাস জেলে থাকার পর জেল থেকে মুক্তি পেলেন রিয়া চক্রবর্তী। বুধবার, মাদক মামলায় অভিনেত্রীকে জামিন দেয় বম্ব হাইকোর্ট। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে রিয়াকে জামিন প্রদান করেন বিচারপতি।

আদালতের নির্দেশ, নির্দিষ্ট সময়ে থানায় হাজিরা। জমা রাখতে হবে অভিনেত্রীর পাসপোর্ট। আদালতের নির্দেশ ও তদন্তকারী অফিসারকে না জানিয়ে রিয়াকে গ্রেটার মুম্বই না ছাড়ার নির্দেশ বম্বে হাইকোর্টের।

এই মামলায় মোট ৫ অভিযুক্তের মধ্যে জামিন পেলেন ৩ জন। রিয়া ছাড়া জামিন পেলেন সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্ত।  তবে, রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী সহ ২ জনের জামিন নাকচ করে দেয় আদালত।

গতকালই রিয়ার জেল হেফাজতের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। রিয়ার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনসিবি-র। গত ৮ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদক-যোগের অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী। মুম্বইয়ের বাইকুল্লা জেলে পাঠানো হয় অভিনেত্রীকে।

এর আগে, বম্বে হাইকোর্টে করা ৪৭ পাতার জামিনের আবেদনপত্রের রিয়া দাবি করেন, সুশান্ত একাই গাঁজা খেতেন। স্যামুয়েল মিরান্ডা আর দীপেশ সাওয়ন্ত-কে দিয়ে গাঁজা আনাতেন। সুশান্তের রাঁধুনি নীরজ সিবিআই ও মুম্বই পুলিশকে জানান, মৃত্যুর ৩ দিন আগে গাঁজার জয়েন্ট বানাতে বলেন সুশান্ত। তাঁর কথা মতো, জয়েন্ট বানিয়ে তিনি একটি বাক্সে ভরে রেখে দেন সুশান্তের ঘরে। মৃত্যুর পর বাক্সটি খালি অবস্থায় পাওয়া যায়। অর্থাৎ গাঁজার সবকটি জয়েন্ট শেষ! এতেই প্রমাণ হয় যে সুশান্ত একাই গাঁজা খেতেন। তার জন্য সহযোগীদের ব্যবহার করতেন।

জামিনের আর্জিতে রিয়া চক্রবর্তীর আরও দাবি, অভিযোগ উঠেছে আমি সুশান্তের জন্য কখনও কখনও মাদক আনাতাম। তার দামও মেটাতাম! এই মামলায় আমার ভূমিকা শুধু এটুকুই। অর্থাৎ সুশান্তের জন্য স্বল্প পরিমাণ মাদক আনাতাম - এটা প্রমাণ হলে খুব বেশি হলে ১ বছরের সাজা হতে পারে। বর্তমান প্রেক্ষিতে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে আমাকে জামিন দেওয়া যেতে পারে। যদি আজ সুশান্ত বেঁচে থাকত, তাহলে ওর বিরুদ্ধেও স্বল্প মাত্রায় মাদক নেওয়ার অভিযোগ উঠত। সে অভিযোগ প্রমাণ হলে ১ বছরের সাজার সংস্থার আছে। তাতে জামিনও পাওয়া যায়। তবে মাদক যিনি নিচ্ছেন, তাঁর ১ বছরের সাজা হচ্ছে আর যিনি মাদক কিনতে টাকা দিয়েছেন - তাঁর ২০ বছরের সাজার কথা বলা হচ্ছে - এটা ন্যায়সঙ্গত নয়।

জামিনের আবেদনের নথিতে রিয়া এও দাবি করেন, সুশান্তের সঙ্গে সম্পর্ক তৈরির পর জানতে পারি, ওর গাঁজা খাওয়ার অভ্যেস আছে। যাঁরা ঘরে কাজ করতেন, তাঁদেরই গাঁজা জোগাড় করতে বলতেন সুশান্ত। ওর এই অভ্যেস নিয়ে চিন্তায় ছিলাম। সুশান্তের সঙ্গে কথা বলে জানতে পারি, ২০১৫-১৬ তে কেদারনাথের শ্যুটিংয়ের সময় থেকে ও গাঁজা উপভোগ করতে শুরু করে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম।

রিয়ার আরও দাবি, গত ৮ জুন, সকাল থেকে সুশান্ত নিজের ফোনে ব্যস্ত ছিল। আমি জিজ্ঞাসা করতে ও একটা মেসেজ দেখায়। সেটা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। দেখি, ওর বোন প্রিয়ঙ্কা ওষুধের তালিকা পাঠিয়েছে। আমি সুশান্ত-কে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে বলি। বোঝাই যে, গাঁজা খাওয়ার অভ্যেস আছে, তার মধ্যে এসব ওষুধ খেলে মানসিক চাপ তৈরি হতে পারে। কিন্তু সুশান্ত কোনও কথা কানে তোলেনি। বোনের পাঠানো ওষুধই খাবে বলে জেদ ধরে। এরপরই ও আমাকে সব জিনিসপত্র নিয়ে ঘর ছেড়ে চলে যেতে বলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget