এক্সপ্লোর

Robert O'Neill: চোখে চোখ রেখে লাদেনকে নিকেশ করেছিলেন, গাঁজার ব্যবসা শুরু করলেন আমেরিকার এই প্রাক্তন সৈনিক

Osama Bin Laden: আমেরিকার নৌবাহিনীর সুদক্ষ সৈনিক, যাঁরা জলে-স্থলে-আকাশে, সবরকম পরিস্থিতিতে শত্রুপক্ষকে নিকেশ করে দেওয়ার ক্ষমতা রাখে, তাঁরা US SEALহিসেবে পরিচিত।

নয়াদিল্লি: যাঁর নাম শুনে কেঁপে উঠত পৃথিবীর তাবড় শক্তিশালী দেশ, সেই ওসামা বিন লাদেনের শেষ মুহূর্তের সাক্ষী তিনি। চোখে চোখ রেখে লাদেনের মাথায় গুলি গেঁথে দিয়েছিলেন। আমেরিকা নৌবাহিনীর সেই প্রাক্তন অফিসার এবার গাঁজার ব্যবসায় হাত দিলেন। গাঁজা বিক্রির লাইসেন্স রয়েছে তাঁর, রয়েছে নিজস্ব ব্র্যান্ডও। সেই ব্র্যান্ডের টাকা সমাজসেবার কাজে দান করবেন বলেও জানিয়েছেন। (Robert O'Neill)

আমেরিকার নৌবাহিনীর সুদক্ষ সৈনিক, যাঁরা জলে-স্থলে-আকাশে, সবরকম পরিস্থিতিতে শত্রুপক্ষকে নিকেশ করে দেওয়ার ক্ষমতা রাখে, তাঁরা US SEALহিসেবে পরিচিত। সেই US SEALs -একদা সদস্য রবার্ট ও’নিল। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেন নিধন অভিযানে শুধু যুক্তই ছিলেন না, তাঁর ছোড়া গুলিতেই মারা যান ৯/১১ হামলার চক্রী লাদেন। তিনিই এবার গাঁজার ব্যবসায় হাত দিলেন। (Osama Bin Laden)

New York Post-এ সেই নিয়ে খোলামেলা প্রতিক্রিয়াও জানিয়েছেন রবার্ট। জানিয়েছেন, গাঁজা বিক্রির লাইসেন্স আছে তাঁর কাছে। তাঁর সংস্থার নাম Operator Canna Co. ওণই সংস্থার মাধ্যমে নিউ ইয়র্কে গাঁজা সরবরাহ করবেন তিনি। সেখান থেকে যে টাকা আসবে, তা অঙ্গ হারানো সৈনিকদের জন্য দান করবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Operator Canna Co. (@operatorcanna)

রবার্টের কথায়, “সেনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই গাঁজার ব্যবসায় নামতে চেয়েছিলাম। নিজের সঙ্গীদের ভুগতে দেখেছি, আঘাত পেয়ে যন্ত্রণায় ভুগতে দেখেছি। সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হই-হট্টগোল কাটিয়ে শান্তি এনে দিতে পারে (গাঁজা)।”

Operator নামে যে গাঁজার সংস্থা খুলেছেন রবার্ট, তা নৌবাহিনীতে নিজের অভিজ্ঞতার নিরিখেই। নিজের জীবনী এবং পডকাস্টের নামও একই। সংস্থার যে ওয়েবসাইট, তার Logo-ও সবুজ রংয়ের। মাঝখানে গাঁজাপাতার নকশাটি যেন Bullseye. অব্যর্থ লক্ষ্যে গুলি ছোড়া পারদর্শিতার সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি নকশাটি।

এমনকি গাঁজার একাধিক পদও এনেছেন রবার্ট। সেই পদগুলির নামের সঙ্গেও সেনাবাহিনীর সংযোগ রয়েছে, যেমন- ‘Healer Indica’, ‘Warrior Saliva’, ‘Shooter Hybrid’. নিউ ইয়র্কের খামারবাড়িতে গাঁজা উৎপাদন করে, তা স্টেটেন আইল্যান্ড, কুইন্স, আপার ইস্ট সাইড, ম্যানহ্যাটনের সোহো-র দোকানে বিক্রি করা হবে। রবার্টের মতে, গাঁজা মানসিক শান্তি এনে দিতে পারে। চাপমুক্ত লাগে নিজেকে। মদ্যপান বা মুঠো মুঠও ওষুধ খাওয়ার থেকে গাঁজা সেবন নিরাপদ বলে মত তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget