এক্সপ্লোর

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

Gen Z Protest: তরুণদের আন্দোলন নিয়ে কী বললেন RSS প্রধান মোহন ভাগবত? জানুন তাঁর বড় বার্তা

কলকাতা: Gen Z ওপর বিশ্বাস রাখার বার্তা দিলেন RSS প্রধান মোহন ভাগবত। নিটে প্রশ্ন ফাঁস ইস্যুতে দিল্লিতে ছাত্র-যুবদের আন্দোলন থেকে দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, বহু বিষয় উঠে এল Gen Z এবং Gen আলফা-র সঙ্গে আলাপচারিতায়। অংশ নিল দেশের ১০০-রও বেশি শহরের স্কুল-কলেজের প্রায় ২ হাজার পড়ুয়া।

প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনের পর প্রথমবার Gen Z-র মুখোমুখি হলেন RSS প্রধান মোহন ভাগবত। যন্তর মন্তরের আন্দোলনের ছাত্র-যুবদের আন্দোলন, দেশের শিক্ষা ব্যবস্থার হাল, বহু বিষয় উঠে এসেছিল কথোপকথনে। আরএসএস প্রধান বলেন, 'আমার মনে হয়, Gen Z, Gen আলফা আমাদের প্রজন্মের থেকে বেশি সৎ। আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে বললে, আমি Gen Z-র ওপরই বিশ্বাস রাখব।' 

তরুণ প্রজন্ম বা Gen Z-এর আন্দোলনকে দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার বিশ্বের অন্যতম বৃহৎ যুব-নেতৃত্বাধীন সম্মেলন 'The Role of Youth in Uniting the World, the Indian Way'-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "Gen Z যদি আন্দোলন করে, তাহলে তারা কোনওভাবেই দেশবিরোধী নয়। তারা আমাদেরই মানুষ, আমাদের আগামী প্রজন্ম।"

মোহন ভাগবত আরও বলেন, তরুণদের উদ্বেগ ও দাবি গুরুত্ব দিয়ে শোনা এবং তার যথাযথ সমাধানের চেষ্টা করা উচিত। তাঁদের মতামতকে অবহেলা না করে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার উপর জোর দেন তিনি।

তবে আন্দোলনের অধিকারকে সমর্থন করলেও তিনি মনে করিয়ে দেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, তাই প্রতিবাদ বা আন্দোলনেরও নির্দিষ্ট গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে। সেই নিয়ম মেনেই দাবি-দাওয়া তুলে ধরা উচিত বলে মত প্রকাশ করেন আরএসএস প্রধান।

মোহন ভাগবতের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন বিভিন্ন ইস্যুতে দেশের তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিবাদ নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। তাঁর বক্তব্য নতুন করে সেই বিতর্কে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে।

জেন জি-দের আন্দোলনের জেরে যখন অস্বস্তিতে নরেন্দ্র মোদি সরকার, যখন RSS ঘনিষ্ঠ ও বিজেপির অন্যতম প্রধান স্ট্র্য়াটেজিস্ট ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে বাধ্য হয়েছে তারা। তখন জেন-জির মন বোঝার চেষ্টা করে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, 'Gen Z যদি চিৎকার করে, তারা শুধু বিরোধিতার জন্য চিৎকার করছে না, তাদের কিছু সমস্যা আছে। সেটা ঠিক করা দরকার। বিক্ষোভ আমার-আপনার বিরুদ্ধে নয়, সিস্টেমের সংশোধনের জন্য হওয়া উচিত। যা হওয়া উচিত নয়, তা হলে, কোথাও না কোথাও ভুল হয়ে যায়। কার ভুল, কী ভুল, সেটা আলাদা কথা। খামতি তো আছে, ঠিক হয়ে যাবে।' 

সরকারকে প্রশ্ন করলে কোটি কোটি ছাত্র-যুবর জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধের বিরোধিতা করলেই, তাঁদের গায়ে দেশদ্রোহী তকমা কেন লাগিয়ে দেওয়া হবে, তোলা হচ্ছে এই প্রশ্নও। আরএসএস প্রধানের কথায়, 'Gen Z বিক্ষোভ করলে তারা দেশবিরোধী নয়। তারা আমাদেরই লোক। আমাদেরই পরের প্রজন্ম। কথোপকথনের মধ্যে দিয়ে তাঁদের নিজের করে নিতে হয়। আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে বললে, আমি Gen Z-র ওপরই বিশ্বাস রাখব।' 

বিজেপি Gen Z-র ক্ষোভের আঁচ পেয়েছে। তাই কি তাদের মন পাওয়ার চেষ্টা করছে RSS? ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, 'আমার মনে হয়, একটু বেশিই দেরি হয়ে গেছে, তাই না? ২০ জুলাই যখন ওই পড়ুয়াদের মারধর করা হয়েছিল, তখনই তাঁদের সঙ্গে কথা বলা উচিত ছিল।  এই আন্দোলন না হলে, আর দেশের এত তরুণ-তরুণী যদি রাস্তায় না নামত, তাহলে এঁরা শেষ কবে Gen Z-র সঙ্গে কথা বলতেন? বরাবরই ওদের গুরুত্ব দেননি'।

বৃহস্পতিবার মুম্বইয়ের RSS প্রধানের সঙ্গে আলাপচারিতায় অংশ নেয় দেশের ১০০-রও বেশি শহরের স্কুল-কলেজের প্রায় ২ হাজার পড়ুয়া।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget