এক্সপ্লোর

RSS News: ১৯-২৫ বছর বয়সে বিয়ে, তিনটি করে সন্তান,ভারতীয়দের পরামর্শ RSS প্রধান মোহন ভাগবতের

Mohan Bhagwat: মুম্বইয়ে আয়োজিত RSS-এর শতবর্ষ অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন ভাগবত।

মুম্বই: জনসংখ্যার ভারসাম্য নষ্ট হওয়ার জন্য একাধিক কারণ চিহ্নিত করলেন বিজেপি-র অভিভাবক সংস্থা, রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, ধর্মান্তরণ, অনুপ্রবেশ এবং জন্মহার হ্রাস পাওয়াই সমস্যার মূল কারণ। ভাগবতের মতে, প্রত্যেকের তিনটি করে সন্তানধারণ করা উচিত। বিয়ে নিয়ে দেরি করা উচিত নয় একেবারেই। (Mohan Bhagwat)

মুম্বইয়ে আয়োজিত RSS-এর শতবর্ষ অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন ভাগবত। তাঁর দাবি, জনবিন্যাসে দীর্ঘকালীন ভারসাম্যহীনতা কাটিয়ে উঠতে হলে প্রত্যেকের তিনটি করে সন্তানধারণ করা উচিত। চিকিৎসক এবং বিজ্ঞানীরাই এমন পরামর্শ দিচ্ছেন। (RSS News)

একটি করে সন্তান নেওয়ার প্রবণতার সমালোচনা করেন ভাগবত। বলেন, “১৯ থেকে ২৫ বছরের মধ্যে বিয়ে এবং তিনটি করে সন্তান…চিকিৎসকরা বলছেন, এতে মা-বাবা এবং পরিবারের স্বাস্থ্য ভাল থাকে। তিন ভাইবোন হলে অহংবোধ আসে না, ভাঙন ধরে না পরিবারে। বিজ্ঞানীরা বলছেন, জন্মের হার ৩-এর নীচে যাওয়া উচিত নয়। ২.৩-র নীচে গেলেই পতন। দেশের জনসংখ্যা নীতি হচ্ছে ২.১, যা আসলে তিন সন্তানই বোঝায়। কারণ ০.১ সম্ভব নয়। সব ধরনের বৈজ্ঞানিক গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে, একটি পরিবারে তিনটি সন্তান থাকা উচিত।”

বৈবাহিক সম্পর্ক নিয়েও নিজের মতামত তুলে ধরেন ভাগবত। জানান, বিয়ের অর্থ দু’জন মানুষের মধ্যে শারীরিক সম্পর্ক বা দাম্পত্য নয়। বিয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক দায়িত্ব। বিয়ে আসলে একটি প্রতিষ্ঠান, পরিবার গড়ে তোলার উপলক্ষ্য, যার দ্বারা সমাজ গড়ে উঠেছে। 

ধর্মান্তরণ, অনুপ্রবেশ নিয়েও নিজের মতামত তুলে ধরেন ভাগবত। তাঁর বক্তব্য, “ধর্মান্তরণ এবং বেআইনি অনুপ্রবেশ বেশ সমস্যার বিষয়। জনগণনা, SIR-এর মাধ্যমে সরকার সেই নিয়ে কাজ করছে। বিদেশি কাউকে নিয়োগ করা উচিত নয় আমাদের। মুসলিমদের চাকরি দিলেও, দেখতে হবে তাঁরা আমাদের দেশের কি না। আমরা কারও চাকরি কাড়তে চাই না। কিন্তু আমাদের লোকজনের অগ্রাধিকার পাওয়া উচিত।”

এদিন বিনায়ক দামোদর সাভারকরকে 'ভারতরত্ন' দেওয়ার পক্ষেও সওয়াল করেন ভাগবত। বলেন, “সাভারকরকে পুরস্কৃত করলে ‘ভারতরত্নে’র সম্মানই বাড়বে। ওই সম্মান ছাড়াই লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের হৃদয়সম্রাট হয়ে ওঠেন তিনি।”

ভাগবত এই মন্তব্য করতেই মুখ খুলেছেন সাভারকরের পৌত্র রণজিৎ সাভারকর। তিনি বলেন, “মোহন ভাগবতের সঙ্গে সম্পূর্ণ ভাবে একমত। আমাদের পরিবার কখনও পুরস্কার চায়নি। মানুষ ওঁকে ‘বীর’ বলে যে পুরস্কার দিয়েছেন, তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরকার যদি দিতে চায়, যেমনটি মোহনজী বলেছেন, তাতে পুরস্কারের সম্মানই বাড়বে। সাভারকরের সম্মান বৃদ্ধি করতে কোনও পুরস্কারের প্রয়োজন নেই। আজ বহু মানুষ সাভারকরের আদর্শে দীক্ষিত। তাঁরা যে পুরস্কার দিয়েছেন, তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

CJP Protest: কাল ককরোচ জনতা পার্টির বড় কর্মসূচি, বন্ধ করা হল দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক
কাল ককরোচ জনতা পার্টির বড় কর্মসূচি, বন্ধ করা হল দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক
SIR Row : ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget