এক্সপ্লোর

Russia Ukraine War: রুশ আগ্রাসন থামাতে বাইডেনকে ফোন জেলেনস্কির, সাহায্যের আর্জি

Ukraine President Zelenskyy dials Joe Biden: প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, দুই বিশ্ব নেতার মধ্যে আলোচনার সময় ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলোচনা হয়েছে

নয়া দিল্লি: মিনিটে মিনিটে আকাশ থেকে উড়ে আসছে রুশ সেনার ছোড়া মারাত্মক সব মিসাইল। সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশে যাচ্ছে ইউক্রেনের বিরাট বিরাট সব অট্টালিকা। বীভৎস বিস্ফোরণে আকাশজুড়ে ছড়িয়ে পড়ছে আলোর ঝলকানি। কোথাও আবার গোটা এলাকা ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ায়। প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। এই পরিস্থিতিতে রুশ আগ্রাসন থামাতে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টকে ফোন করে জেলেনস্কি সাহায্য করার আর্জি জানিয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, দুই বিশ্ব নেতার মধ্যে আলোচনার সময় ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি টুইটে লিখেছেন, "আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই আগ্রাসীদের থামাতে হবে"। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট একটি টুইটও করেন। সেখানে তিনি বলেন, "এইমাত্র জো বাইডেনের সঙ্গে কথোপকথন হয়েছে। রুশ বিরোধী নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা নিয়ে আমেরিকান নেতৃত্বের আলোচনা হয়। যত তাড়াতাড়ি সম্ভব আগ্রাসীদের থামাতে হবে। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।" 

হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে যে জেলেনস্কি এবং বাইডেন "নিরাপত্তা সহায়তা, অর্থনৈতিক সহায়তা এবং মানবিক সহায়তার" বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা বেবিন ইয়ার হলোকাস্ট স্মৃতিসৌধের কাছে বোমা হামলা সহ নাগরিকদের উপর রাশিয়ার হামলার বিষয়েও কথা বলেছেন।

এদিকে, এরই মধ্যে ইউক্রেনের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে মঙ্গলবার। ইউরোপীয় ইউনিয়নে সামিল হওয়ার আবেদনে সবুজ সঙ্কেত মিলেছে। অর্থাৎ ইউক্রেন এবার ইউরোপীয় ইউনিয়নে সামিল হচ্ছে। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেন, অধিকাংশ শহর দখল হয়ে গেছে। তা-ও আমরা দেশের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করছি। কেউ আমাদের ভাঙতে পারবে না। আমরা শক্তিশালী ইউক্রেনিয়ান। দৃপ্ত বক্তৃতার উঠে দাঁড়িয়ে তাঁর কুর্নিশ জানান ইউরোপীয় পার্লামেন্টের সমস্ত সদস্য। 

অন্যদিকে, মঙ্গলবারও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্রেসিডেন্টর সঙ্গেও ফোনে কথা বলেন তিনি।

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget