এক্সপ্লোর

Russia-Ukraine Conflict: যুদ্ধ থামাতে মরিয়া বিশ্ব, রাশিয়া-ইউক্রেন বৈঠক নিয়ে বাড়ছে উৎকন্ঠা

Ukraine-Russia War News: মাত্র চার দিনেই বদলে গেছে ছবির মতো ইউক্রেনের চেহারা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খারকিভ-সহ পূর্বের একাধিক শহর।

কলকাতা: আলোচনায় থামবে যুদ্ধ? রাশিয়ার (Russia) সঙ্গে ইউক্রেন (Ukraine) বৈঠকে রাজি হওয়ায়, দেখা দিয়েছে আশার আলো। তবে এরই মধ্যে ইউক্রেনে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। কানাডার (Canada) পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (EU) দেশগুলিও রুশ বিমানের জন্য আকাশপথে নিষেধাজ্ঞা জারি করেছে।

মাত্র চার দিনেই বদলে গেছে ছবির মতো ইউক্রেনের চেহারা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খারকিভ-সহ পূর্বের একাধিক শহর। রাস্তায় ট্যাঙ্কের গর্জন...আকাশে ফাইটার জেট ও হেলিকপ্টারের চক্কর!! যখন তখন উড়ে আসছে গোলা! রুশ বিমানের ছোড়া গোলা এসে পড়েছে রাজধানী কিভেও। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল। ঘরবাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

এতদিন মূলত ইউক্রেনের সেনা ছাউনি ও পূর্ব সীমান্তবর্তী শহরগুলিকেই নিশানা করে আসছিল রাশিয়া, কিন্তু রবিবার দানিলিভকায় (Danylivka) একটি গ্যাস পাইপলাইনে পুতিনের সেনাবাহিনী বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ।  অন্যদিকে আবার NATO-র লাগাতার চাপের মুখে, দেশের সমস্ত পরমাণু প্রতিরোধ বাহিনীকে সতর্ক থাকতে বলেছে রাশিয়া। তবে ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যেও আশার কথা হল, প্রথমে আপত্তি জানিয়েও প্রতিবেশী দেশ বেলারুসে রাশিয়ার প্রতিনিধির সঙ্গে আলোচনার টেবিলে বসতে সম্মতি জানিয়েছে জেলেনস্কির সরকার। 

আরও পড়ুন, যুদ্ধ পরিস্থিতিতে ফের শরণার্থী সঙ্কট, ইউক্রেন ছেড়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ

তবে যুদ্ধ যতক্ষণ না থামছে নিশ্চিন্তে থাকতে পারছে না ভারতও। কারণ এখনও সেদেশে আটকে রয়েছেন এদেশের হাজার হাজার ডাক্তারি পড়ুয়া। যাদের মধ্যে একজন রায়দিঘির অর্কপ্রভ বৈদ্য। অর্কপ্রভর মতো ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে যাতে সুবিধা হয়, তার জন্য তাঁদের বিনা ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে পোল্যান্ড।  যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশবাসীকে ফিরিয়ে আনার কর্মসূচিকে, ‘অপারেশন গঙ্গা’ নাম দিয়েছে ভারত সরকার। সেই অনুযায়ী রবিবার দিল্লিতে ফেরে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিশেষ বিমান। 

রাশিয়া ও ইউক্রেন নিয়ে এখনও ভারসাম্য বজায় রেখে চলেছে মোদি সরকার। তবে আগামীদিনে দুই দেশকে নিয়ে কূটনৈতিক রূপরেখা কী হবে, তার জন্য রবিবার রাতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রীংলা।

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Fake MBBS Degree: একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও
একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget