এক্সপ্লোর

Russia Ukraine war: রাশিয়া আমেরিকার দ্বন্দ্বে ইউক্রেন কি 'বধ্যভূমি'?

Russia Ukraine war: বারবার সংঘর্ষে জড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। ২০১৪ থেকে ২০২২, ক্রিমিয়া যুদ্ধের পর ফের ইউক্রেনে রাশিয়ার সেনা।


কিয়েভ: সম্প্রতি ইউক্রেনে সেনা অভিযান করেছে রাশিয়া (russia)। তার আগে দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছিল যুদ্ধের আবহ। ইউরোপে যুদ্ধ এড়িয়ে শান্তি ফেরাতে বিশ্বের একাধিক দেশ মধ্যস্থতার চেষ্টা করেছে। কিন্তু সেসব বিফলে গিয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণ হেনেছে রাশিয়ার সেনা।

রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে ইউরোপের (europe) অন্যতম বৃহৎ আয়তনের দেশ ইউক্রেনের। ইউক্রেন ন্যাটোর সদস্য হবে কিনা তা নিয়েই শুরু এবারের সংঘাত। নিজের নিরাপত্তার প্রশ্ন তুলে রাশিয়ার দাবি ছিল, কোনওভাবেই ইউক্রেনকে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নর্দান অ্যালায়েন্স ট্রিটি অর্গানাইজেশনের (nato) সদস্য হতে দেওয়া যাবে না। কিন্তু সেই দাবি উড়িয়ে ন্যাটোর সদস্যপদের দাবি জানায় ইউক্রেন (ukraine)। বিশেষজ্ঞদের মতে, সেটা হলে রাশিয়ার দোরগোড়ায় পৌঁছে যেত ন্যাটো সেনা। যা না পসন্দ রাশিয়ার। কেন? তা জানতে নজর রাখতে হবে দুই দেশের সম্পর্কের ইতিহাসে।

১৯৯১ সালে সোভিয়েত রাশিয়ার (ussr) পতন ঘটে। সোভিয়েত ভেঙে টুকরো টুকরো হয়ে পূর্ব ইউরোপের একাধিক দেশ গঠিত হয়। যার মধ্যে রয়েছে ইউক্রেনও। ইউক্রেনের সমাজ-রাজনীতিতে এখনও সোভিয়েত প্রভাব রয়েছে। সেদেশের রাষ্ট্রনীতি প্রায়শই ইউরোপমুখী বা রাশিয়ামুখী হয়ে দোলাচলে থেকেছে। পূর্ব ইউরোপে প্রভাব বাড়াতে আমেরিকার নজরে থেকেছে ইউক্রেন। পাশাপাশি সেদেশে প্রভাব বাড়াতে মরিয়া চেষ্টা করেছে রাশিয়াও।

ক্রিমিয়া যুদ্ধ
ইউক্রেনের স্বাধীনতার পর দুই দেশের সবচেয়ে বড় সংঘাত হয় ২০১৪ সালে। যদিও তার সূত্রপাত ২০১৩ সালে। সেই বছর রাশিয়াপন্থী ইউক্রেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের চুক্তি আলোচনা স্থগিত করেন। তারপরেই সেদেশে তীব্র বিক্ষোভ শুরু হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন,সেই সময় দেশ ছেড়়ে পালান ইয়ানুকোভিচ। মসনদে বসেন আমেরিকা ও ইউরোপপন্থী পোরোশেঙ্কো। তারপরেই ক্রিমিয়া অভিযান করে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ দিকে থাকা ক্রিমিয়া দ্বীপ দখল নেয় রাশিয়ার বাহিনী।

উত্তপ্ত ডনবস
ইউক্রেনের পূর্বপ্রান্তের ২টি এলাকা। ডনেৎস্ক এবং লুহান্সক। এই দুটি এলাকা নিয়েই একত্রে ডনবস এলাকা বলা হয়। ২০১৪ সালে সেখানে রাশিয়াপন্থী বিদ্রোহীরা ইউক্রেন থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তারপরেই ইউক্রেন সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় বিদ্রোহীরা। সেই সময় ওই বিদ্রোহীদের সমর্থন জোগায় রাশিয়া। রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর জন্য কিছুদিন পরে মিন্স চুক্তি (minsk agreement) হয়। তারপরেও কমেনি উত্তাপ। 

২০২১ সালে জেলেনস্কি ইউক্রেনের মদনদে বসেন। তারপরেই তিনি ন্যাটো অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন জানান। তা নিয়েই ফের রাশিয়া-ইউক্রেন সম্পর্কে অবনতি ঘটে। ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত হলে, রাশিয়ার সঙ্গে কোনওরকম সামরিক সংঘর্ষ ঘটলেই হস্তক্ষেপ করতে পারবে ন্যাটো (nato)। সেই কারণেই তীব্র আপত্তি রয়েছে রাশিয়ার। সেই নিয়ে চাপানউতোরের মাঝেই ইউক্রেনে আক্রমণ শানিয়েছে পুতিনের রাশিয়া। ইতিমধ্যেই ঝরেছে একাধিক প্রাণ। ফের কি রক্তস্রোতে ভিজবে ইউরোপের মাটি?

আরও পড়ুন: রুশ আক্রমণের পর ইউক্রেনে বেসমেন্টে আশ্রয় ভারতীয় পড়ুয়াদের, দেশে ফেরানোর আর্জি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget