এক্সপ্লোর

Israel Palestine War: প্রাণচঞ্চল শহর এখন শ্মশানভূমি, কী ছিল আর কী হল গাজা, দেখাল স্যাটেলাইট থেকে তোলা ছবি

Israel Palestine Conflict: মহাকাশ প্রযুক্তি সংস্থা MAXAR কৃত্রিম উপগ্রহ থেকে ধ্বংসপ্রাপ্ত গাজার যে ছবি সামনে এনেছে, তা শিউড়ে ওঠার মতোই।

দিল্লি: কার হাতে শুরু হয়েছে, কে শেষ করবে, সেই নিয়ে জল্পনা-কল্পনা জারি। কিন্তু ২০ দিনে কার্যত মাটিতে মিশে গিয়েছে গাজা। সীমান্তের ওপার থেকে মুহুর্মুহু বোমা, রকেট বর্ষণ করে চলেছে গাজা। তাতে একদিকে যেমন মৃত্যুমিছিল চলছে, তেমনই অন্য দিকে গাছপালা, বাড়িঘর সব ধুলোয় মিশে গিয়েছে। আর শুধু দাবি নয়, এবার স্যাটেলাইট থেকে তোলা  ছবিতে মিলল প্রমাণ। (Israel Palestine War)

মহাকাশ প্রযুক্তি সংস্থা MAXAR কৃত্রিম উপগ্রহ থেকে ধ্বংসপ্রাপ্ত গাজার যে ছবি সামনে এনেছে, তা শিউড়ে ওঠার মতোই। তাতে দেখা গিয়েছে, ৭ অক্টোবরের আগে সবুজে ঘেরা গাজার সঙ্গে এখনকার গাজাকে মেলানো যায় না। ছবি জুড়ে ধ্বংসের চিহ্ন শূল হয়ে বেঁধে বুকে। (Israel Palestine Conflict)

ইজরায়েলি সেনার হামলায় গাজার আতাত্রা, বিট হানুন, আল শাতি শরণার্থী শিবির, ইজবাত বিত হানুনের বসতি এলাকার কী অবস্থা, তা ফুটে উঠেছে স্যাটেলাইটের তোলা ছবিতে। ২৪ ঘণ্টা লাগাতার বোমা বর্ষণে, সেখানে কার্যত কিছুই আর অবশিষ্ট নেই।


Israel Palestine War: প্রাণচঞ্চল শহর এখন শ্মশানভূমি, কী ছিল আর কী হল গাজা, দেখাল স্যাটেলাইট থেকে তোলা ছবি

আরও পড়ুন: Israel Palestine War: ২০ দিনে ৭০০০ মৃত্যু গাজায়, নিহত ৩০০০ শিশু, যুদ্ধাপরাধ ঘটাচ্ছে ইজরায়েল!

গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাস সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে। তাতে এখনও পর্যন্ত ৭ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ৩ হাজার, ২,৯১৩। এর আগে, যুদ্ধ চলাকালীন কখনও এত শিশুর মৃত্যু ঘটেনি গাজায়।  

বুধবার রাতভর গাজায় বোমাবর্ষণ করেছে ইজরায়েলি সেনা। গোলাগুলিও চলেছে নিরন্তর। ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত গাজায় ২ লক্ষ বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। স্কুল এবং শিক্ষাকেন্দ্র মিলিয়ে ২১৯টি ভবন মাটিতে মিশে গিয়েছে, এর মধ্যে ১৯টি চালাত রাষ্ট্রপুঞ্জই। গত তিন সপ্তাহে গাজার ১৪ লক্ষ মানুষ ঘরছাড়া। শতাধিক স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন। উত্তর গাজার ২৪টি হাসপাতাল খালি করতে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল।

এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিটেপ তইপ এর্দোয়ান বলেন, "আত্মরক্ষার বাহানা আর খাটে না ইজরায়েলের ক্ষেত্রে। বুক ফুলিয়ে, সকলের চোখের সামনে গাজায় শোষণ, গণহত্যা, বর্বরতা এবং নৃশংসতা চালিয়ে যাচ্ছে তারা।" বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, মরক্কো, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিও তীব্র সমালোচনা করেছে ইজরায়েলের। পশ্চিমি দেশগুলির পূর্ণ সমর্থনে ইজরায়েল গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে চলেছে, গণহত্যা করছে বলে মন্তব্য করেছে সিরিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Bangladesh PM Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget