এক্সপ্লোর

সোস্যাল মিডিয়ায় ‘সাম্প্রদায়িক উসকানিমূলক’ পোস্ট! নতুন এনআরসি কো-অর্ডিনেটর, অসম সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট

হিতেশ ফেসবুকে সংশোধিত নাগরিকত্ব বিল সংক্রান্ত কিছু বিষয়ে পোস্ট করেছিলেন। অভিযোগ, গত ১৩ ফেব্রুয়ারির একটি পোস্টে, যা শুধুমাত্র তাঁর ঘনিষ্ঠ মহলের কাছেই সীমিত ছিল, তিনি লেখেন, এনআরসি-তে লাখ লাখ বাংলাদেশি আছে। ২০১৭-র ১৫ নভেম্বরের একটি পোস্টে তিনি ‘গত সাত দশকের সংখ্যালঘু তোষণ নীতি ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বদলে দিয়েছে’ বলেও মন্তব্য করেছেন।

নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরি সংক্রান্ত নতুন স্টেট কোঅর্ডিনেটর হিতেশ দেব শর্মার কাছে দায়িত্ব গ্রহণের আগে সোস্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। অসম সরকারকেও বিষয়টি খতিয়ে দেখে জবাব পেশ করতে বলেছে শীর্ষ আদালত। প্রতীক হাজেলার স্থলাভিষিক্ত হয়েছেন হিতেশ। ১৯৮৯ ব্যাচের অসম সিভিল সার্ভিস অফিসার হিতেশ জানিয়েছেন, ২০১৪ থেকে ২০১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এনআরসি-র এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন তিনি। হিতেশ ফেসবুকে সংশোধিত নাগরিকত্ব বিল সংক্রান্ত কিছু বিষয়ে পোস্ট করেছিলেন। অভিযোগ, গত ১৩ ফেব্রুয়ারির একটি পোস্টে, যা শুধুমাত্র তাঁর ঘনিষ্ঠ মহলের কাছেই সীমিত ছিল, তিনি লেখেন, এনআরসি-তে লাখ লাখ বাংলাদেশি আছে। ২০১৭-র ১৫ নভেম্বরের একটি পোস্টে তিনি ‘গত সাত দশকের সংখ্যালঘু তোষণ নীতি ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বদলে দিয়েছে’ বলেও মন্তব্য করেছেন। এহেন হিতেশ এনআরসি কোঅর্ডিনেটর পদে আসীন হওয়ার পর বরপেটার কংগ্রেস সাংসদ আবদুল খালেক অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে চিঠি লিখে ওই ফেসবুক পোস্টের উল্লেখ করে দাবি করেন, উনি পক্ষপাতহীন নন, বিশ্বাসযোগ্যও নন। হিতেশকে হাজেলার পদে বসানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করেন খালেক। এনআরসি দপ্তরের একটি সূত্রের খবর, হিতেশ প্রথম দফায় ব্যক্তিগত কারণের উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। প্রসঙ্গত, গত বছরের ৩১ আগস্ট অসমে যে চূড়ান্ত নাগরিকপঞ্জী প্রকাশিত হয়, তাতে ১৯,০৬৬৫৭ জনের নাম বাদ পড়েছে।

সেরা শিরোনাম

CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget