এক্সপ্লোর

Bangladesh News : আর কিছুই প্রায় রইল না ! বাংলাদেশে হাসিনা ও পরিবারের কয়েক শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

হাসিনা ও পরিবারের ঘর-বাড়ি-টাকা পয়সা সব বাজেয়াপ্ত করল আদালত ! সম্পত্তির পরিমাণ শুনলে কপালে উঠবে চোখ।

কলকাতা : গত অগাস্টের পর থেকে দেশ থেকে এক-এক করে মুছে ফেলা হচ্ছে শেখ হাসিনার চিহ্নগুলি। মুজিবুর রহমনের ধানমুন্ডির বাড়ি থেকে হাসিনার সরকারি বাসভবন, কোথাওই আর তার কোনো চিহ্ন রাখা হয়নি। ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি। কালি লেপে দেওয়া হয়েছে হাসিনার ছবিগুলিতে। আর এবার শেখ হাসিনা, তাঁর ছেলে জয়, মেয়ে পুতুল ও বোন রেহানার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়,  জানা গিয়েছে, হাসিনার পরিবারের সদস্যদের জমি-বাড়-ফ্ল্যাট সবকিছুই ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। এই তালিকায় আছে হাসিনার সুধা সদনও। সব হিসেব একত্রিত করলে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবার পরিজনের নামে এবং তাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান মিলে সম্পত্তির মূল্য ৮ কোটির কম নয় ! 

প্রথম আলো সূত্রে খবর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার   ১২৪ টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে আদালতের নির্দেশে। অর্থাৎ হাসিনা ও তার পরিবারের সে-দেশে যেটুকু অবশিষ্ট ছিল, তার উপরও অধিকার হারালেন তাঁরা।

শুধু হাসিনা নয়, বোন রেহানার মেয়ে  টিউলিপ সিদ্দিকের উপরও আরোপ করা হল বিধি নিষেধ। তাঁর গুলশানে  ফ্ল্যাট রয়েছে। সেটিও ক্রোক করা হচ্ছে আদালতের নির্দেশে। এ ছাড়া ধানমন্ডিতে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদের বাসভবন সুধা সদনও ক্রোক করে নেওয়া হচ্ছে। বাংলাদেশের  দুর্নীতির দমন কমিশনের বা দুদক আলাদা আলাদা মামলার  শুনানিতে এই নির্দেশগুলি দেয়। কমিশন সূত্রে খবর, শেখ হাসিনার ১৭টি ব্যাংক অ্যাকাউন্ট  অবরুদ্ধ করা হয়েছে। লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে  আওয়ামী লীগের ও হাসিনা-পুত্রের কয়েকটি অ্যাকাউন্টের। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ট্রাস্ট সহ তাঁর নামাঙ্কিত বেশ কয়েকটি সংস্থার অ্যাকাউন্ট আদালত বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।  

শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত  চলছে। তাই ব্যাঙ্কে রাখা অর্থ যাতে লেনদেন না করা যায় তাই এই ব্যবস্থা। কারণ এই টাকা যদি অভিযুক্তরা তুলে নেন, তাহলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে, জানিয়েছে দু দ ক ।                     

    

 

 

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget