এক্সপ্লোর

তৃণমূলে যোগ হুগলির ছয় বিজেপি নেতার, এলেন এক মিম নেতাও

লোকসভা ভোটের পর দলবদল! এবার পুরভোটের আগেই ঘর ওয়াপসি!বিজেপিতে বড়সড় ভাঙন হুগলিতে। বুধবার চেতলায় ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন হুগলির ৬ জন বিজেপি নেতা।

হুগলি: লোকসভা ভোটের পর দলবদল! এবার পুরভোটের আগেই ঘর ওয়াপসি!বিজেপিতে বড়সড় ভাঙন হুগলিতে। বুধবার চেতলায় ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন হুগলির ৬ জন বিজেপি নেতা। এদের মধ্যে শেখ নইমুল হক ও শেখ বাদশা, লোকসভা ভোটের পরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।শেখ নইমুল হক খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ।এবং শেখ বাদশা, খানাকুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। আরও যে চারজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, তাঁরা প্রথম থেকেই বিজেপি করতেন। তাঁদের মধ্যে,রামকৃষ্ণ মাইতি, বিজেপির মণ্ডল সভাপতি ও আরামবাগের জেলা কমিটির সদস্য ছিলেন।অখিল জানা এবং অর্ণব সরকার বিজেপির জেলা সাধারণ সম্পাদক ছিলেন।পিন্টু চোংদার ছিলেন বিজেপির শক্তিকেন্দ্রের দায়িত্বে। এদিন তৃণমূলে যোগ দেন হুগলির মিম নেতা মইনউদ্দিন মণ্ডলও। ফিরহাদ জানিয়েছেন, সিএএ, এনআরসি বিরোধিতা করেই দলবদল করেছেন তাঁরা। চলতি বছরেই হুগলির আরামবাগ ও তারকেশ্বর পুরসভায় ভোট হবে। তবে যে ৬ নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, তাঁরা কেউই সরাসরি পুরসভার সঙ্গে জড়িত নন। কিন্তু এরা প্রত্যেকেই পুরভোটের প্রচারে যুক্ত থাকেন। তাই এই নেতাদের দলবদলের জেরে পুরভোটে তাঁদেরই লাভ হবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। হুগলি তৃণমূল কংগ্রেসের  কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেছেন, যাঁরা বিজেপিতে গিয়েছিলেন তাঁরা ভাঁওতাবাজি বুঝতে পেরে ফিরে আসছেন। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে চাইছে না বিজেপি।  বিজেপি নেতা বিমান ঘোষ বলেছেন, তৃণমূল থেকে এসেছিলেন, কিন্তু বিজেপিতে কোনওদিনই কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, আর বিজেপির পরিবেশেও ওরা মানিয়ে নিতে পারছিল না, ওঁরা এলেন কি গেলেন, কোনও যায় আসে না। গেলেও কোনও অসুবিধা হবে না। তৃণমূলে থাকাকালীন  ওদের বিরুদ্ধে কাটমানি সহ একাধিক অভিযোগ ছিল। দলবদলের আদৌ কোনও প্রভাব ভোটবাক্সে পড়ে কি না, তার উত্তর আগামী দিনেই মিলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget