এক্সপ্লোর

Kashmir Snowfall: বর্ষশেষে তুষারে ঢাকা কাশ্মীর, খুশির হাওয়া পর্যটক মহলে

Kashmir Tourism: প্রায় তলানিতে নেমেছিল দৃশ্যমানতা। শ্রীনগরে বিমানবন্দরে সকালের দিকে বিমান ওঠানামায় সমস্যা হয়েছে।

নয়াদিল্লি: বর্ষশেষের মুখে বরফের দেখা মিলল কাশ্মীরে। রাতভর তুষারপাত কাশ্মীর উপত্যকায়। বরফের জন্য প্রভাব পড়েছে শ্রীনগর বিমানবন্দরের বিমান চলাচলও। 

উপত্যকার সমতলে মরসুমের প্রথম তুষারপাত হয়েছে। শ্রীনগর-লেহ জাতীয় সড়কে বরফ জমে গাড়ির যাতায়াতও ব্যহত হয়েছে। পরে বিআরও-এর তরফে বরফ সরানো হয়। কাশ্মীরের সমতল এলাকায় হালকা তুষারপাত হলেও। উপরের এলাকায় মাঝারি তুষারপাত হয়েছে। বহুদিন পরে বরফ পড়ায় উচ্ছ্বাস দেখা গিয়েছে পর্যটকদের মধ্যেও। 

কাশ্মীরের গান্ধেরবাল জেলায় সোনমার্গে ২০ ইঞ্চির তুষারপাত হয়েছে। অন্যদিকে উত্তর কাশ্মীরের বারামুলার গুলমার্গ জেলায় সাত ইঞ্চির তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে শ্রীনগরেও, সেখানে দেড় ইঞ্চির তুষারপাত হয়েছে। পহলগামও ঢেকেছে তুষারে। কুপওয়ারায় তুষারপাতের পরিমাণ প্রায় আট ইঞ্চি। পহলগাম, সোনমার্গ, গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যেরও বেশ কিছুটা নীচে ছিল।

উপত্য়কার উপরের দিকে ভারী তুষারপাত হয়েছে। সীমান্তে গুরেজ সেক্টরে তুষারপাতের পরিমাণ ১২ ইঞ্চির মতো। রাজদান পাসে তুষার পড়েছে ১৮ ইঞ্চি। জোজিলা পাসে তুষারপাতের পরিমাণ আরও বেশি। তুষারপাতের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মুঘল রোড।

কাশ্মীরে এখন চিল্লা-ই-কালান (Chilla-i-Kalan) চলছে। এই সময়টা প্রবল শীতের কামড় থাকে উপত্যকায়। এই সময়েই ভারীমাত্রায় এবং প্রায়শই তুষারপাত হয়ে থাকে। ২১ ডিসেম্বর শুরু হয়েছে এই পরিস্থিতি। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।  তারপর ধীরে ধীরে কমতে থাকে ঠান্ডার কামড়। জম্মু-কাশ্মীরে রামবান জেলায় পানিটপে নতুন করে তুষারপাত হয়েছে। প্রবল ঠান্ডা ওই এলাকায়। এদিন তুষারে ঢেকে গিয়েছিল লেহ-শ্রীনগর জাতীয় সড়ক। সেখানে বরফ সরাতে কাজ শুরু করে বর্ডার রোড অর্গানাইজেশন। যন্ত্র নামিয়ে সরানো  হয় বরফ।  

ঘন কুয়াশা:
উপত্যকায় বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। তার ফলে প্রায় তলানিতে নেমেছিল দৃশ্যমানতা। শ্রীনগরে বিমানবন্দরে সকালের দিকে বিমান ওঠানামায় সমস্যা হয়েছে। 

খুশি পর্যটকরা:
বর্ষশেষের এই সময় পর্যটক দেখা যায় কাশ্মীরে। তুষারপাতে রীতিমতো খুশির হাওয়া ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। তুষারপাতের কারণে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন: চাকা গড়াতেই তুঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা, শেষ ২ দিনের টিকিট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Public Examination Bill : আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala Chaos: ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget